ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা টিকটকের, গুনতে হচ্ছে ৪০০ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত
ফলো করুন

শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষাসংক্রান্ত মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তিতে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ সমঝোতার ঘোষণা দেয়। 

সমঝোতা অনুযায়ী, টিকটক তাৎক্ষণিকভাবে ৩০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। টিকটকের পূর্বসূরি মিউজিক্যালি-কে ঘিরে ২০১৯ সালে দেওয়া আগের একটি সম্মতিসূচক আদেশ বাতিল হলে প্রতিষ্ঠানটি আরও ১০০ মিলিয়ন ডলার দেবে। মার্কিন বিচার বিভাগ বলছে, শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন বা COPPA-সংক্রান্ত মামলাগুলোর ইতিহাসে এটি অন্যতম বড় আর্থিক নিষ্পত্তি। 

২০২৪ সালে টিকটক, বাইটড্যান্স ও সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মামলাটি ফেডারেল ট্রেড কমিশনের তদন্তের ভিত্তিতে করা হয়েছিল। অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী শিশুদের গোপনীয়তা সুরক্ষায় ফেডারেল আইনের বাধ্যবাধকতা যথাযথভাবে মানেনি টিকটক। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় অভিযোগ করা হয়েছিল যে টিকটক ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য অভিভাবকের প্রয়োজনীয় সম্মতি ছাড়াই সংগ্রহ করেছে। শিশুদের জন্য নির্ধারিত সেবা ব্যবহারের ক্ষেত্রেও তথ্য সংগ্রহের অভিযোগ ছিল। 

তবে মামলার পর টিকটকের মালিকানা, ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও গোপনীয়তা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষা, বয়সসংক্রান্ত নিয়ন্ত্রণ এবং অভিভাবকদের নজরদারি জোরদার করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 

যুক্তরাষ্ট্রের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই. উডওয়ার্ড জুনিয়র সমঝোতাটিকে মার্কিন শিশু ও অভিভাবকদের জন্য বড় অর্জন হিসেবে বর্ণনা করেছেন। বিচার বিভাগের ভাষ্য, শিশুদের অনলাইনে সুরক্ষিত রাখা এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোকে আইনি বাধ্যবাধকতা মেনে চলতে নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। 

তবে সমঝোতার অর্থ টিকটকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে এমন নয়। বিচার বিভাগ স্পষ্ট করেছে, নিষ্পত্তি হওয়া দাবিগুলো অভিযোগ হিসেবেই রয়েছে এবং দায় নির্ধারণ করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।

ট্যাগ : টিকটক বাইটড্যান্স শিশুদের গোপনীয়তা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা টিকটকের, গুনতে হচ্ছে ৪০০ মিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষাসংক্রান্ত মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তিতে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ সমঝোতার ঘোষণা দেয়। 

সমঝোতা অনুযায়ী, টিকটক তাৎক্ষণিকভাবে ৩০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। টিকটকের পূর্বসূরি মিউজিক্যালি-কে ঘিরে ২০১৯ সালে দেওয়া আগের একটি সম্মতিসূচক আদেশ বাতিল হলে প্রতিষ্ঠানটি আরও ১০০ মিলিয়ন ডলার দেবে। মার্কিন বিচার বিভাগ বলছে, শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন বা COPPA-সংক্রান্ত মামলাগুলোর ইতিহাসে এটি অন্যতম বড় আর্থিক নিষ্পত্তি। 

২০২৪ সালে টিকটক, বাইটড্যান্স ও সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মামলাটি ফেডারেল ট্রেড কমিশনের তদন্তের ভিত্তিতে করা হয়েছিল। অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী শিশুদের গোপনীয়তা সুরক্ষায় ফেডারেল আইনের বাধ্যবাধকতা যথাযথভাবে মানেনি টিকটক। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় অভিযোগ করা হয়েছিল যে টিকটক ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য অভিভাবকের প্রয়োজনীয় সম্মতি ছাড়াই সংগ্রহ করেছে। শিশুদের জন্য নির্ধারিত সেবা ব্যবহারের ক্ষেত্রেও তথ্য সংগ্রহের অভিযোগ ছিল। 

তবে মামলার পর টিকটকের মালিকানা, ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও গোপনীয়তা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষা, বয়সসংক্রান্ত নিয়ন্ত্রণ এবং অভিভাবকদের নজরদারি জোরদার করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 

যুক্তরাষ্ট্রের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই. উডওয়ার্ড জুনিয়র সমঝোতাটিকে মার্কিন শিশু ও অভিভাবকদের জন্য বড় অর্জন হিসেবে বর্ণনা করেছেন। বিচার বিভাগের ভাষ্য, শিশুদের অনলাইনে সুরক্ষিত রাখা এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোকে আইনি বাধ্যবাধকতা মেনে চলতে নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। 

তবে সমঝোতার অর্থ টিকটকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে এমন নয়। বিচার বিভাগ স্পষ্ট করেছে, নিষ্পত্তি হওয়া দাবিগুলো অভিযোগ হিসেবেই রয়েছে এবং দায় নির্ধারণ করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ