ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানায় ওপেনএআই

চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানায় ওপেনএআই
ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবেক প্রেমিকাকে হত্যা ও যৌন নির্যাতনের পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাবেক গোল্ডম্যান স্যাকস বিশ্লেষক ড্যারেন ঝোকে আট বছরের প্রবেশন দিয়েছেন আদালত। তার কথোপকথনে গুরুতর সহিংসতার ঝুঁকি শনাক্ত হওয়ার পর ওপেনএআই বিষয়টি এফবিআইকে জানিয়েছিল। 

২৫ বছর বয়সী ঝো ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাকসে বিশ্লেষক হিসেবে কাজ করতেন। আদালতের নথি অনুযায়ী, ছয় মাসের সম্পর্ক ভেঙে যাওয়ার পর গত মার্চে তিনি চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে নিয়ে কথা বলতে শুরু করেন। তদন্তকারীদের দাবি, সময়ের সঙ্গে এসব কথোপকথনে ওই নারীকে হত্যা, যৌন নির্যাতন ও জিম্মি করার পরিকল্পনার মতো গুরুতর হুমকি উঠে আসে। 

তদন্তকারীরা জানান, ঝো তার সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করার পরিকল্পনার কথাও চ্যাটে উল্লেখ করেছিলেন। সম্পর্ক পুনরায় শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে হত্যার পরিকল্পনার কথাও তিনি লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীরা এসব কথোপকথনকে শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং ক্রমশ সুনির্দিষ্ট হয়ে ওঠা হুমকি ও সহিংসতার পরিকল্পনা হিসেবে দেখেছেন। 

ওপেনএআই বিষয়টি এফবিআইকে জানানোর পর তদন্ত শুরু হয়। পরে গত মে মাসে ঝোকে গ্রেপ্তার করা হয়। তিনি দুই দিন পাম বিচ কাউন্টি কারাগারে থাকার পর এক লাখ ডলার জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে গুরুতর হয়রানি বা অনুসরণ, লিখিতভাবে হত্যার হুমকি এবং যোগাযোগযন্ত্রের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়।

গত ১৩ আগস্ট ঝো তিনটি অভিযোগেই দোষ স্বীকার করেন। প্রসিকিউশনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিচারক স্কট সুসকাউয়ার তাকে আট বছরের প্রবেশন দেন। তবে আদালত আনুষ্ঠানিক দোষী সাব্যস্তকরণ বা ‘adjudication’ স্থগিত রাখায় তাকে কারাগারে যেতে হয়নি এবং ওই মামলায় ফৌজদারি দণ্ডও নথিভুক্ত হয়নি। বিচারক জানিয়েছেন, ভুক্তভোগী নারী সমঝোতায় সম্মতি দেওয়ার বিষয়টিও সিদ্ধান্তে বিবেচনা করা হয়েছে। 

প্রবেশনের প্রথম দুই বছর ঝোকে ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় থাকতে হবে। একই সঙ্গে সাবেক প্রেমিকার সঙ্গে যোগাযোগ না করা, অস্ত্র না রাখা, মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও চিকিৎসা নেওয়া এবং নির্ধারিত একটি হস্তক্ষেপমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

ট্যাগ : এফবিআই ওপেনএআই চ্যাটজিপিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানায় ওপেনএআই

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রেমিকাকে হত্যা ও যৌন নির্যাতনের পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাবেক গোল্ডম্যান স্যাকস বিশ্লেষক ড্যারেন ঝোকে আট বছরের প্রবেশন দিয়েছেন আদালত। তার কথোপকথনে গুরুতর সহিংসতার ঝুঁকি শনাক্ত হওয়ার পর ওপেনএআই বিষয়টি এফবিআইকে জানিয়েছিল। 

২৫ বছর বয়সী ঝো ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাকসে বিশ্লেষক হিসেবে কাজ করতেন। আদালতের নথি অনুযায়ী, ছয় মাসের সম্পর্ক ভেঙে যাওয়ার পর গত মার্চে তিনি চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে নিয়ে কথা বলতে শুরু করেন। তদন্তকারীদের দাবি, সময়ের সঙ্গে এসব কথোপকথনে ওই নারীকে হত্যা, যৌন নির্যাতন ও জিম্মি করার পরিকল্পনার মতো গুরুতর হুমকি উঠে আসে। 

তদন্তকারীরা জানান, ঝো তার সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করার পরিকল্পনার কথাও চ্যাটে উল্লেখ করেছিলেন। সম্পর্ক পুনরায় শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে হত্যার পরিকল্পনার কথাও তিনি লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীরা এসব কথোপকথনকে শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং ক্রমশ সুনির্দিষ্ট হয়ে ওঠা হুমকি ও সহিংসতার পরিকল্পনা হিসেবে দেখেছেন। 

ওপেনএআই বিষয়টি এফবিআইকে জানানোর পর তদন্ত শুরু হয়। পরে গত মে মাসে ঝোকে গ্রেপ্তার করা হয়। তিনি দুই দিন পাম বিচ কাউন্টি কারাগারে থাকার পর এক লাখ ডলার জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে গুরুতর হয়রানি বা অনুসরণ, লিখিতভাবে হত্যার হুমকি এবং যোগাযোগযন্ত্রের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়।

গত ১৩ আগস্ট ঝো তিনটি অভিযোগেই দোষ স্বীকার করেন। প্রসিকিউশনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিচারক স্কট সুসকাউয়ার তাকে আট বছরের প্রবেশন দেন। তবে আদালত আনুষ্ঠানিক দোষী সাব্যস্তকরণ বা ‘adjudication’ স্থগিত রাখায় তাকে কারাগারে যেতে হয়নি এবং ওই মামলায় ফৌজদারি দণ্ডও নথিভুক্ত হয়নি। বিচারক জানিয়েছেন, ভুক্তভোগী নারী সমঝোতায় সম্মতি দেওয়ার বিষয়টিও সিদ্ধান্তে বিবেচনা করা হয়েছে। 

প্রবেশনের প্রথম দুই বছর ঝোকে ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় থাকতে হবে। একই সঙ্গে সাবেক প্রেমিকার সঙ্গে যোগাযোগ না করা, অস্ত্র না রাখা, মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও চিকিৎসা নেওয়া এবং নির্ধারিত একটি হস্তক্ষেপমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ