ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগদানে ইতিবাচক বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে ঘিরে গড়ে উঠতে পারে এমন অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশের যোগদানের সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে সরকার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ এবং বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের পরিবর্তনশীল গতিপ্রকৃতি বিবেচনায় রেখে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত কোনো অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোতে যোগদানের সম্ভাবনার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে।’

তবে তার বক্তব্যে বাংলাদেশ এমন কোনো প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়নি। বরং ভবিষ্যতে এ ধরনের কাঠামো তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ সম্ভাবনাটি ইতিবাচকভাবে দেখবে, এমন অবস্থানের কথাই উঠে এসেছে।

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গ্রীষ্মের পরপরই এ সফর চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, স্বাভাবিক কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে ইসলামাবাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করছে বাংলাদেশ। এক্ষেত্রে বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক সংলাপ এবং সম্মানজনক আমন্ত্রণের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা নয়াদিল্লিকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ : বাংলাদেশ সৌদি আরব পাকিস্তান তুরস্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগদানে ইতিবাচক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে ঘিরে গড়ে উঠতে পারে এমন অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশের যোগদানের সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে সরকার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ এবং বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের পরিবর্তনশীল গতিপ্রকৃতি বিবেচনায় রেখে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত কোনো অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোতে যোগদানের সম্ভাবনার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে।’

তবে তার বক্তব্যে বাংলাদেশ এমন কোনো প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়নি। বরং ভবিষ্যতে এ ধরনের কাঠামো তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ সম্ভাবনাটি ইতিবাচকভাবে দেখবে, এমন অবস্থানের কথাই উঠে এসেছে।

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গ্রীষ্মের পরপরই এ সফর চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, স্বাভাবিক কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে ইসলামাবাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করছে বাংলাদেশ। এক্ষেত্রে বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক সংলাপ এবং সম্মানজনক আমন্ত্রণের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা নয়াদিল্লিকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ