ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বল হাতে শরিফুলের ইতিহাস, ব্যাটিং ব্যর্থতায় বিপদে বাংলাদেশ

বল হাতে শরিফুলের ইতিহাস, ব্যাটিং ব্যর্থতায় বিপদে বাংলাদেশ
শরিফুল ইসলাম |সংগৃহীত
ফলো করুন

অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে বল হাতে ইতিহাস গড়েছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট শিকারের কীর্তি গড়েছেন বাঁহাতি এই পেসার। ৪৮ রান খরচায় তার ৭ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২১০ রানে থামিয়েছে বাংলাদেশ।

প্রথম দিনই ৬ উইকেট তুলে নিয়েছিলেন শরিফুল। রোববার দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে সপ্তম উইকেট পূর্ণ করেন তিনি। ১০৫ বলে ৬৭ রান করা গ্রিনকে এলবিডব্লিউ করেন শরিফুল। শুরুতে আম্পায়ার আউট না দিলেও বাংলাদেশের নেওয়া রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়।

দ্বিতীয় দিনের খেলা অস্ট্রেলিয়া শুরু করেছিল ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে। শেষ দুই উইকেটে আরও ৪৫ রান যোগ করে স্বাগতিকরা। গ্রিনের বিদায়ের পর নাথান লায়ন ও জশ হ্যাজেলউড শেষ উইকেটে ২৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত হ্যাজেলউডকে ৬ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। লায়ন ৩২ রানে অপরাজিত থাকেন।

শরিফুলের ৭ উইকেটের পাশাপাশি তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

তবে শরিফুলের ঐতিহাসিক বোলিংয়ের পরও ম্যাচে কঠিন অবস্থায় বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ায় অস্ট্রেলিয়া ১৪৬ রানের বড় লিড পেয়েছে।

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মিচেল স্টার্কের পরপর দুই বলে সাদমান ইসলাম ১ এবং মুমিনুল হক শূন্য রানে ফিরে যান। এরপর প্যাট কামিন্সের বলে ৯ রান করে আউট হন তানজিদ হাসান তামিম।

২৪ রানেই তিন উইকেট হারানো বাংলাদেশকে এরপর সামলানোর চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। শান্ত ২৩ এবং মুশফিক ৪ রানে অপরাজিত ছিলেন। তখনও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ১০৭ রানে পিছিয়ে বাংলাদেশ।

ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে বাংলাদেশ চাপে থাকলেও ম্যাকাইয়ের এই টেস্ট শরিফুল ইসলামের জন্য স্মরণীয় হয়ে থাকল। বাংলাদেশের পেস বোলিং ইতিহাসে প্রথমবার এক ইনিংসে সাত উইকেট নিয়ে নতুন অধ্যায় লিখলেন তিনি।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


বল হাতে শরিফুলের ইতিহাস, ব্যাটিং ব্যর্থতায় বিপদে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে বল হাতে ইতিহাস গড়েছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট শিকারের কীর্তি গড়েছেন বাঁহাতি এই পেসার। ৪৮ রান খরচায় তার ৭ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২১০ রানে থামিয়েছে বাংলাদেশ।

প্রথম দিনই ৬ উইকেট তুলে নিয়েছিলেন শরিফুল। রোববার দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে সপ্তম উইকেট পূর্ণ করেন তিনি। ১০৫ বলে ৬৭ রান করা গ্রিনকে এলবিডব্লিউ করেন শরিফুল। শুরুতে আম্পায়ার আউট না দিলেও বাংলাদেশের নেওয়া রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়।

দ্বিতীয় দিনের খেলা অস্ট্রেলিয়া শুরু করেছিল ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে। শেষ দুই উইকেটে আরও ৪৫ রান যোগ করে স্বাগতিকরা। গ্রিনের বিদায়ের পর নাথান লায়ন ও জশ হ্যাজেলউড শেষ উইকেটে ২৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত হ্যাজেলউডকে ৬ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। লায়ন ৩২ রানে অপরাজিত থাকেন।

শরিফুলের ৭ উইকেটের পাশাপাশি তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

তবে শরিফুলের ঐতিহাসিক বোলিংয়ের পরও ম্যাচে কঠিন অবস্থায় বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ায় অস্ট্রেলিয়া ১৪৬ রানের বড় লিড পেয়েছে।

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মিচেল স্টার্কের পরপর দুই বলে সাদমান ইসলাম ১ এবং মুমিনুল হক শূন্য রানে ফিরে যান। এরপর প্যাট কামিন্সের বলে ৯ রান করে আউট হন তানজিদ হাসান তামিম।

২৪ রানেই তিন উইকেট হারানো বাংলাদেশকে এরপর সামলানোর চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। শান্ত ২৩ এবং মুশফিক ৪ রানে অপরাজিত ছিলেন। তখনও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ১০৭ রানে পিছিয়ে বাংলাদেশ।

ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে বাংলাদেশ চাপে থাকলেও ম্যাকাইয়ের এই টেস্ট শরিফুল ইসলামের জন্য স্মরণীয় হয়ে থাকল। বাংলাদেশের পেস বোলিং ইতিহাসে প্রথমবার এক ইনিংসে সাত উইকেট নিয়ে নতুন অধ্যায় লিখলেন তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ