ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: ববি হাজ্জাজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই অর্থনৈতিক রূপান্তরে দেশের তরুণ প্রজন্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএপির আইন ও মানবাধিকার বিভাগ এবং ইউনেস্কো মাদানজিত সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজের (ইউএমএসএআইএলএস) যৌথ উদ্যোগে ‘৩য় ইউএমএসএআইএলএস-ইউএপি’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ববি হাজ্জাজ বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে উচ্চপ্রযুক্তি, উদ্ভাবন, বিদেশি বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে তরুণদের এখন থেকেই প্রযুক্তি, গবেষণা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে।

তরুণদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত হন। আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তবে ভবিষ্যতের সেই বড় দায়িত্ব নেওয়ার জন্য এখন থেকেই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। শুধু একাডেমিক ডিগ্রি অর্জন নয়, বাস্তব অভিজ্ঞতা ও পরিবর্তিত বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতাই ভবিষ্যতের নেতৃত্বের অন্যতম ভিত্তি।”

আইন পেশায় প্রযুক্তির ব্যবহার এবং নৈতিকতার গুরুত্বও তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আইনগত গবেষণা ও কাজের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি মানুষের কাজ সহজ করতে পারলেও বিচার-বিশ্লেষণ, সততা, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধের বিকল্প হতে পারে না।

মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জয় বা পরাজয়ের চেয়ে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করাই বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানের প্রস্তুতিই ভবিষ্যৎ পেশাগত জীবনের শক্ত ভিত্তি তৈরি করবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু সাইদ মোস্তাক আহমেদ।

প্রতিযোগিতায় দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ববি হাজ্জাজ বাংলাদেশ অর্থনীতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই অর্থনৈতিক রূপান্তরে দেশের তরুণ প্রজন্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএপির আইন ও মানবাধিকার বিভাগ এবং ইউনেস্কো মাদানজিত সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজের (ইউএমএসএআইএলএস) যৌথ উদ্যোগে ‘৩য় ইউএমএসএআইএলএস-ইউএপি’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ববি হাজ্জাজ বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে উচ্চপ্রযুক্তি, উদ্ভাবন, বিদেশি বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে তরুণদের এখন থেকেই প্রযুক্তি, গবেষণা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে।

তরুণদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত হন। আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তবে ভবিষ্যতের সেই বড় দায়িত্ব নেওয়ার জন্য এখন থেকেই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। শুধু একাডেমিক ডিগ্রি অর্জন নয়, বাস্তব অভিজ্ঞতা ও পরিবর্তিত বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতাই ভবিষ্যতের নেতৃত্বের অন্যতম ভিত্তি।”

আইন পেশায় প্রযুক্তির ব্যবহার এবং নৈতিকতার গুরুত্বও তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আইনগত গবেষণা ও কাজের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি মানুষের কাজ সহজ করতে পারলেও বিচার-বিশ্লেষণ, সততা, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধের বিকল্প হতে পারে না।

মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জয় বা পরাজয়ের চেয়ে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করাই বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানের প্রস্তুতিই ভবিষ্যৎ পেশাগত জীবনের শক্ত ভিত্তি তৈরি করবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু সাইদ মোস্তাক আহমেদ।

প্রতিযোগিতায় দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ