ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাদের ডিএমপির সংশ্লিষ্ট দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, তেজগাঁও থানার ওসি ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খানকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারের পর ক্যশৈনুকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর ও মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির আদেশে উল্লেখ করা হয়েছে, দুই কর্মকর্তার প্রত্যাহার ও সংযুক্তির সিদ্ধান্ত ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হয়েছে।

ট্যাগ : ডিএমপি তেজগাঁও থানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাদের ডিএমপির সংশ্লিষ্ট দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, তেজগাঁও থানার ওসি ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খানকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারের পর ক্যশৈনুকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর ও মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির আদেশে উল্লেখ করা হয়েছে, দুই কর্মকর্তার প্রত্যাহার ও সংযুক্তির সিদ্ধান্ত ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ