ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবকের ৫ দিনের রিমান্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার ঘটনায় গ্রেপ্তার মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেন মুবিন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় একটি মোটরসাইকেল নিয়ে তিনি নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে গাড়িবহরের কাছে চলে যান। একপর্যায়ে প্রধানমন্ত্রীর পতাকাবাহী গাড়ির পাশে গিয়ে জানালার দিকে হাত তুলে সালাম করেন তিনি।[BANGVIEWS-POST:5322]ঘটনাটি সন্দেহজনক মনে হলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যান। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানান, আটকের পর মুবিনের শরীর তল্লাশি করে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে নিরাপত্তাবেষ্টনীর মধ্যে তার প্রবেশের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।পুলিশ জানায়, মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। ঢাকায় তিনি রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে মুবিনের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। এসব বিষয় যাচাইসহ ঘটনার বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবকের ৫ দিনের রিমান্ড