ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেপ্টেম্বরের শুরুতে আসছে এলএনজির নতুন কার্গো

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদন খাতে চাহিদা পূরণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এলএনজি কার্গো আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে ওই এলএনজি কার্গো সরবরাহ করবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। এটি চলতি বছরের ৪৪তম এলএনজি কার্গো।

সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং সার উৎপাদন খাতে গ্যাসের চাহিদা বেড়েছে। এ কারণে আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে।

সরকার দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট ও সরাসরি ক্রয়ের মাধ্যমে এলএনজি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে। জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ : এলএনজি জ্বালানি খাত গ্যাস সরবরাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরের শুরুতে আসছে এলএনজির নতুন কার্গো

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদন খাতে চাহিদা পূরণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এলএনজি কার্গো আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে ওই এলএনজি কার্গো সরবরাহ করবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। এটি চলতি বছরের ৪৪তম এলএনজি কার্গো।

সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং সার উৎপাদন খাতে গ্যাসের চাহিদা বেড়েছে। এ কারণে আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে।

সরকার দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট ও সরাসরি ক্রয়ের মাধ্যমে এলএনজি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে। জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ