ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেপ্টেম্বরের শুরুতে আসছে এলএনজির নতুন কার্গো

দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।বুধবার (১৯ আগস্ট) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।জানা গেছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদন খাতে চাহিদা পূরণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।[BANGVIEWS-POST:4061]এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এলএনজি কার্গো আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে ওই এলএনজি কার্গো সরবরাহ করবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। এটি চলতি বছরের ৪৪তম এলএনজি কার্গো।সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং সার উৎপাদন খাতে গ্যাসের চাহিদা বেড়েছে। এ কারণে আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। সরকার দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট ও সরাসরি ক্রয়ের মাধ্যমে এলএনজি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে। জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সেপ্টেম্বরের শুরুতে আসছে এলএনজির নতুন কার্গো