ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপে নকআউট নিশ্চিত তিন দলের, বিদায় আরও তিনটির

ছবি : সংগৃহীত
ফলো করুন

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ধাপের খেলা চলছে। এর মধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তিনটি দল। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিন দলের।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। গ্রুপ ‘ই’-তে আইভরিকোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করে জার্মানরা।

এর আগে গ্রুপ ‘এ’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপ ‘ডি’ থেকে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে।

অন্যদিকে চলতি বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নেয় হাইতি। এরপর বাদ পড়েছে তুরস্ক ও তিউনিসিয়া। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষে আগামী কয়েক দিনের মধ্যে নকআউট পর্বের পূর্ণ চিত্র পরিষ্কার হবে।

৪৮ দলের এই বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে যাবে। ১২টি গ্রুপ থেকে মোট ২৪টি দল সরাসরি শেষ ৩২-এ জায়গা পাবে। পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

আগামী ২৭ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ২৯ জুন থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।

নকআউট পর্ব নিশ্চিত করা দল

মেক্সিকো: গ্রুপ ‘এ’

যুক্তরাষ্ট্র: গ্রুপ ‘ডি’

জার্মানি: গ্রুপ ‘ই’

বিদায় নিশ্চিত যাদের

হাইতি: গ্রুপ ‘সি’

তুরস্ক: গ্রুপ ‘ডি’

তিউনিসিয়া: গ্রুপ ‘এফ’

ট্যাগ : যুক্তরাষ্ট্র ফুটবল বিশ্বকাপ ২০২৬ মেক্সিকো জার্মানি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিশ্বকাপে নকআউট নিশ্চিত তিন দলের, বিদায় আরও তিনটির

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ধাপের খেলা চলছে। এর মধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তিনটি দল। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিন দলের।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। গ্রুপ ‘ই’-তে আইভরিকোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করে জার্মানরা।

এর আগে গ্রুপ ‘এ’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপ ‘ডি’ থেকে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে।

অন্যদিকে চলতি বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নেয় হাইতি। এরপর বাদ পড়েছে তুরস্ক ও তিউনিসিয়া। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষে আগামী কয়েক দিনের মধ্যে নকআউট পর্বের পূর্ণ চিত্র পরিষ্কার হবে।

৪৮ দলের এই বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে যাবে। ১২টি গ্রুপ থেকে মোট ২৪টি দল সরাসরি শেষ ৩২-এ জায়গা পাবে। পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

আগামী ২৭ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ২৯ জুন থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।

নকআউট পর্ব নিশ্চিত করা দল

মেক্সিকো: গ্রুপ ‘এ’

যুক্তরাষ্ট্র: গ্রুপ ‘ডি’

জার্মানি: গ্রুপ ‘ই’

বিদায় নিশ্চিত যাদের

হাইতি: গ্রুপ ‘সি’

তুরস্ক: গ্রুপ ‘ডি’

তিউনিসিয়া: গ্রুপ ‘এফ’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ