অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের ব্যস্ততার মাঝেও কিছুটা স্বস্তির সময় কাটিয়েছেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। অনুশীলন শিবির থেকে সময় বের করে তারা নাপিতের কাছে গিয়ে নতুন হেয়ারকাট করান এবং নতুন লুকে ধরা দেন।
আর্জেন্টিনা জাতীয় দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও ডি পলের নতুন লুকের ছবি প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে তিনি দলের ফুটবলারদের চুলের স্টাইলিংয়ের দায়িত্ব পালন করে আসছেন।
ছবিতে দেখা যায়, লিওনেল মেসি তার পরিচিত লুকেই ফিরে এসেছেন। বিশ্বকাপে অংশ নিতে আসার সময় তার চুল কিছুটা লম্বা থাকলেও এবার তা ছোট ও পরিপাটি করে ছাঁটা হয়েছে। বড় কোনো পরিবর্তন না হলেও নতুন হেয়ারকাটে তাকে আগের চেয়ে আরও গোছানো ও স্বাভাবিক দেখাচ্ছে।
অন্যদিকে রদ্রিগো ডি পলও চুল ছাঁটাই করে নতুন রূপে হাজির হয়েছেন। তার লুকে বড় ধরনের পরিবর্তন না এলেও ছোট ও পরিচ্ছন্ন হেয়ারকাটে তাকে বেশ সতেজ দেখাচ্ছে। একসময় ব্যতিক্রমধর্মী হেয়ারস্টাইলের জন্য পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি তুলনামূলকভাবে সহজ ও মার্জিত স্টাইলকেই প্রাধান্য দিচ্ছেন।
প্রকাশিত ছবিগুলোতে দুই ফুটবলারকেই হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে, যা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের আত্মবিশ্বাসী ও নির্ভার মনোভাবের ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে।
মন্তব্যসমূহ