ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ গোলের নাটকে মেক্সিকোকে হারাল ইংল্যান্ড

রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১০ জনে পরিণত হওয়ার পরও শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।ম্যাচের জয়সূচক গোলটি আসে ৬০ মিনিটে। বক্সের ভেতর অ্যান্থনি গর্ডনকে রাউল রানহেল ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে গোল করে চলতি আসরে নিজের ষষ্ঠ গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন।এর কিছুক্ষণ পরই ম্যাচে ফেরার সুযোগ পায় মেক্সিকো। ৬৯ মিনিটে বক্সের ভেতর হ্যারি কেইনের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ভিডিও দেখে সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন রাউল হিমিনেজ।[BANGVIEWS-POST:1250]এর আগে হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা। এতে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে।ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেক্সিকো। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে যায় ইংল্যান্ড। ৩৬ মিনিটে গোলের সূচনা করেন জুড বেলিংহাম। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের কাছ থেকে বল পেয়ে ডেকলান রাইস দ্রুত আক্রমণ গড়ে তোলেন। ডান প্রান্তে বুকায়ো সাকার কাছে বল গেলে তার নিখুঁত ক্রস হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় বেলিংহামের কাছে। ডাইভিং হেডে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি।প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও গোল হজম করে মেক্সিকো। ৩৮ মিনিটে ডান পায়ের নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন বেলিংহাম। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।তবে মেক্সিকো দ্রুত ম্যাচে ফিরে আসে। ৪২ মিনিটে হুলিয়ান কিনিয়োনেস গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে।শেষ পর্যন্ত কেইনের পেনাল্টি গোলই ব্যবধান গড়ে দেয়। মেক্সিকো শেষ দিকে চাপ বাড়ালেও সমতা ফেরাতে পারেনি। ফলে স্বাগতিকদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায় শেষ ষোলোতেই, আর ইংল্যান্ড পেয়ে যায় কোয়ার্টার ফাইনালের টিকিট।

পাঁচ গোলের নাটকে মেক্সিকোকে হারাল ইংল্যান্ড