ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ছবি : সংগৃহিত
ফলো করুন

কানাডার পণ্যের ওপর আরোপ হতে যাওয়া ৫০ শতাংশ নতুন শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর দাবি করে মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে একটি চুক্তি হয়েছে। তবে আনুষ্ঠানিক নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে শুল্ক কার্যকরের সিদ্ধান্ত সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

তবে কানাডা সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং চুক্তির বিষয়টিও নিশ্চিত করা হয়নি।

ট্রাম্প আরও বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ২০২১ সালে বাতিল হওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্প পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণা আসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তার আলোচনার পর। চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয়বারের মতো সরাসরি আলোচনা।

জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য ইস্যুতে আলোচনা চলছিল। এর মধ্যে গাড়ি আমদানি শুল্ক ছিল অন্যতম বড় বিরোধের বিষয়।

নতুন শুল্ক কার্যকর হলে প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্য এর আওতায় আসত। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় বিশেষ সুবিধাপ্রাপ্ত কিছু কানাডীয় পণ্যের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য হওয়ার কথা ছিল।

শুল্ক স্থগিতের সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত চুক্তি ও বিস্তারিত শর্ত নিয়ে এখনো অপেক্ষা করতে হবে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কানাডা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কানাডার পণ্যের ওপর আরোপ হতে যাওয়া ৫০ শতাংশ নতুন শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর দাবি করে মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে একটি চুক্তি হয়েছে। তবে আনুষ্ঠানিক নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে শুল্ক কার্যকরের সিদ্ধান্ত সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

তবে কানাডা সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং চুক্তির বিষয়টিও নিশ্চিত করা হয়নি।

ট্রাম্প আরও বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ২০২১ সালে বাতিল হওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্প পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণা আসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তার আলোচনার পর। চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয়বারের মতো সরাসরি আলোচনা।

জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য ইস্যুতে আলোচনা চলছিল। এর মধ্যে গাড়ি আমদানি শুল্ক ছিল অন্যতম বড় বিরোধের বিষয়।

নতুন শুল্ক কার্যকর হলে প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্য এর আওতায় আসত। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় বিশেষ সুবিধাপ্রাপ্ত কিছু কানাডীয় পণ্যের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য হওয়ার কথা ছিল।

শুল্ক স্থগিতের সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত চুক্তি ও বিস্তারিত শর্ত নিয়ে এখনো অপেক্ষা করতে হবে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ