ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
ছবি : সংগৃহিত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে সতীশ চন্দ্র রায় স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ নাতি-নাতনি, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্বাধীনতার পর তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর-৭ এবং পরবর্তীতে দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সতীশ চন্দ্র রায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

ট্যাগ : আওয়ামী লীগ সাবেক মন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে সতীশ চন্দ্র রায় স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ নাতি-নাতনি, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্বাধীনতার পর তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর-৭ এবং পরবর্তীতে দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সতীশ চন্দ্র রায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ