ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শুক্রবার সন্ধ্যায় শপথ নতুন রাষ্ট্রপতির: চিফ হুইপ

ছবি : সংগৃহিত
ফলো করুন

নির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে ফলাফল প্রকাশ করা হবে এবং এরপর নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে। পরদিন শুক্রবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

রাষ্ট্রপতি পদে প্রায় ৩৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ হবে।

শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শুক্রবার সন্ধ্যায় শপথ নতুন রাষ্ট্রপতির: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে ফলাফল প্রকাশ করা হবে এবং এরপর নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে। পরদিন শুক্রবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

রাষ্ট্রপতি পদে প্রায় ৩৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ হবে।

শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ