ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বঙ্গোপসাগরে আটক বাংলাদেশি জেলেদের ফেরত আনল বিজিবি

ছবি : সংগৃহিত
ফলো করুন

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৯ আগস্ট) বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদীর শূন্যরেখা এলাকায় আরাকান আর্মির কাছ থেকে জেলেদের গ্রহণ করে। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

বিজিবি জানিয়েছে, দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এসব কার্যক্রম শেষ হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এসব জেলে ভুলবশত বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অংশে প্রবেশ করেন। পরে তাদের আটক করে আরাকান আর্মি এবং মিয়ানমারের অভ্যন্তরে তাদের নিয়ন্ত্রিত এলাকায় রাখা হয়।

আটক জেলেদের পরিবারের উদ্বেগ ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে আসছিল। এর ধারাবাহিকতায় ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের মানুষের জীবন ও সম্পদের সুরক্ষাও বিজিবির অন্যতম দায়িত্ব। মানবিক দৃষ্টিভঙ্গি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানিয়েছে, এখনো যেসব বাংলাদেশি জেলে আটক রয়েছেন, তাদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

ট্যাগ : বিজিবি মিয়ানমার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে আটক বাংলাদেশি জেলেদের ফেরত আনল বিজিবি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৯ আগস্ট) বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদীর শূন্যরেখা এলাকায় আরাকান আর্মির কাছ থেকে জেলেদের গ্রহণ করে। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

বিজিবি জানিয়েছে, দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এসব কার্যক্রম শেষ হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এসব জেলে ভুলবশত বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অংশে প্রবেশ করেন। পরে তাদের আটক করে আরাকান আর্মি এবং মিয়ানমারের অভ্যন্তরে তাদের নিয়ন্ত্রিত এলাকায় রাখা হয়।

আটক জেলেদের পরিবারের উদ্বেগ ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে আসছিল। এর ধারাবাহিকতায় ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের মানুষের জীবন ও সম্পদের সুরক্ষাও বিজিবির অন্যতম দায়িত্ব। মানবিক দৃষ্টিভঙ্গি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানিয়েছে, এখনো যেসব বাংলাদেশি জেলে আটক রয়েছেন, তাদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ