ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামের শিপ ইয়ার্ডে গ্যাস দুর্ঘটনা, পরিবেশগত ক্ষতির দায়ে জরিমানা

ছবি : সংগৃহিত
ফলো করুন

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কার্যক্রম পরিচালনার অভিযোগে চট্টগ্রামের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।

এর আগে গত ১৪ আগস্ট ‘এমটি রাসি’ নামের একটি জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ওই ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ইয়ার্ডটি পরিদর্শন করেন। তদন্তে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই সেখানে জাহাজ কাটার কাজ চলছিল।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতি অনুযায়ী প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আদেশে আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, ইয়ার্ড মালিকের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি হয়েছে। সেখানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করা হয়েছে।

তিনি আরও জানান, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট আদালতে মামলা করাসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৪ আগস্ট চট্টগ্রামের ওই শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে ৯ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পাঁচ দিন পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশগত আইনে এই ব্যবস্থা নেওয়া হলো।

ট্যাগ : চট্টগ্রাম শিপ ইয়ার্ড পরিবেশ অধিদপ্তর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের শিপ ইয়ার্ডে গ্যাস দুর্ঘটনা, পরিবেশগত ক্ষতির দায়ে জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কার্যক্রম পরিচালনার অভিযোগে চট্টগ্রামের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।

এর আগে গত ১৪ আগস্ট ‘এমটি রাসি’ নামের একটি জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ওই ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ইয়ার্ডটি পরিদর্শন করেন। তদন্তে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই সেখানে জাহাজ কাটার কাজ চলছিল।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতি অনুযায়ী প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আদেশে আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, ইয়ার্ড মালিকের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি হয়েছে। সেখানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করা হয়েছে।

তিনি আরও জানান, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট আদালতে মামলা করাসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৪ আগস্ট চট্টগ্রামের ওই শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে ৯ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পাঁচ দিন পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশগত আইনে এই ব্যবস্থা নেওয়া হলো।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ