ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহিত
ফলো করুন

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং এ ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে এবার আপিল বিভাগে আবেদন করেছেন আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

বুধবার তিনি বিষয়টি নিশ্চিত করেন।

গত মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এই রিট ও আদালতের আদেশের পরও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

ট্যাগ : হাইকোর্ট রাষ্ট্রপতি নির্বাচন অ্যাটর্নি জেনারেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং এ ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে এবার আপিল বিভাগে আবেদন করেছেন আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

বুধবার তিনি বিষয়টি নিশ্চিত করেন।

গত মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এই রিট ও আদালতের আদেশের পরও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ