ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক স্থগিত যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
ফলো করুন

কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ভারী শুল্ক আরোপের সিদ্ধান্ত শেষ মুহূর্তে সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, রাত ১২টার সময়সীমা পার হওয়ার ঠিক আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক প্রয়োগ পিছিয়ে দেওয়ার এই ঘোষণা দেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পরবর্তীতে নিশ্চিত করেন, মার্কিন প্রশাসন আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত রাখতে সম্মত হয়েছে। মঙ্গলবার ট্রাম্প ও কার্নির মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর এই সফলতা আসে।

এই শুল্ক কার্যকর হলে ইলেকট্রনিক্স, শিল্প যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনসহ কানাডার প্রায় ২০.২ বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতো। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ জানান যে নথি চূড়ান্তকরণের সাপেক্ষে তিন দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়েছে।

কোনো পক্ষই চুক্তির বিশদ বিস্তারিত প্রকাশ না করলেও ট্রাম্প বিষয়টিকে কিলেস্টোন এক্সএল পাইপলাইন পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে ইঙ্গিত দিয়েছেন। অ্যালবার্টা থেকে নেব্রাস্কা পর্যন্ত দৈনিক ৮ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই প্রকল্পের অনুমতি ২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করেছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী কার্নি জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়ে গেছে। কানাডা বর্তমানে নিজেদের অর্থনীতিকে আরও স্বাধীন ও প্রতিযোগিতামূলক করার ওপর জোর দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কানাডার শতকরা প্রায় ৭০ ভাগ রপ্তানি যুক্তরাষ্ট্রে যায়, যা তাদের জন্য এই সাময়িক স্থগিতাদেশকে বড় স্বস্তি এনে দিয়েছে। ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট (ইউএসএমসিএ) এর কারণে এত দিন দুই দেশের বেশিরভাগ বাণিজ্য শুল্কমুক্ত থাকলেও ট্রাম্পের এই সাম্প্রতিক পদক্ষেপ তা ব্যাহত করার হুমকিতে ফেলেছিল।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : যুক্তরাষ্ট্র বিশ্ব সংবাদ কানাডা শুল্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক স্থগিত যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ভারী শুল্ক আরোপের সিদ্ধান্ত শেষ মুহূর্তে সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, রাত ১২টার সময়সীমা পার হওয়ার ঠিক আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক প্রয়োগ পিছিয়ে দেওয়ার এই ঘোষণা দেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পরবর্তীতে নিশ্চিত করেন, মার্কিন প্রশাসন আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত রাখতে সম্মত হয়েছে। মঙ্গলবার ট্রাম্প ও কার্নির মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর এই সফলতা আসে।

এই শুল্ক কার্যকর হলে ইলেকট্রনিক্স, শিল্প যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনসহ কানাডার প্রায় ২০.২ বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতো। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ জানান যে নথি চূড়ান্তকরণের সাপেক্ষে তিন দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়েছে।

কোনো পক্ষই চুক্তির বিশদ বিস্তারিত প্রকাশ না করলেও ট্রাম্প বিষয়টিকে কিলেস্টোন এক্সএল পাইপলাইন পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে ইঙ্গিত দিয়েছেন। অ্যালবার্টা থেকে নেব্রাস্কা পর্যন্ত দৈনিক ৮ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই প্রকল্পের অনুমতি ২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করেছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী কার্নি জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়ে গেছে। কানাডা বর্তমানে নিজেদের অর্থনীতিকে আরও স্বাধীন ও প্রতিযোগিতামূলক করার ওপর জোর দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কানাডার শতকরা প্রায় ৭০ ভাগ রপ্তানি যুক্তরাষ্ট্রে যায়, যা তাদের জন্য এই সাময়িক স্থগিতাদেশকে বড় স্বস্তি এনে দিয়েছে। ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট (ইউএসএমসিএ) এর কারণে এত দিন দুই দেশের বেশিরভাগ বাণিজ্য শুল্কমুক্ত থাকলেও ট্রাম্পের এই সাম্প্রতিক পদক্ষেপ তা ব্যাহত করার হুমকিতে ফেলেছিল।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ