ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিজেপি জোটে যোগ দেওয়ার প্রস্তাব, নতুন মোড়ে অভিজিত দীপকের রাজনীতি

আন্দোলনের মাঠ থেকে এবার কি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে? বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার প্রস্তাব পাওয়ার পর তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে অভিজিত দীপকেকে বিজেপির নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি দীপকে। ফলে তিনি প্রস্তাব গ্রহণ করবেন কি না, কিংবা নির্বাচনী রাজনীতিতে আসবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।[BANGVIEWS-POST:3935]শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের মাধ্যমে সাম্প্রতিক সময়ে পরিচিত মুখ হয়ে ওঠেন অভিজিত দীপকে। তার নেতৃত্বে পরিচালিত আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।তবে এর আগে নির্বাচনী রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন তিনি। দীপকের বক্তব্য ছিল, দেশের একটি বড় অংশের মানুষ প্রচলিত রাজনীতি ও নির্বাচনব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে। তাই রাজনৈতিক দলের অংশ হওয়ার পরিবর্তে আন্দোলনের মাধ্যমে মানুষের দাবি তুলে ধরাই তার লক্ষ্য।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের মধ্যে দীপকের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তা রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে নতুন প্রজন্মের বিকল্প রাজনৈতিক নেতৃত্বের প্রতি আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে দলে আনার চেষ্টা গুরুত্বপূর্ণ হতে পারে।রামদাস আটওয়ালে এর আগেও অভিজিত দীপকের আন্দোলন নিয়ে মন্তব্য করেছিলেন। এবার সরাসরি বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়ার খবর সামনে আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।তবে এই প্রস্তাব আটওয়ালের ব্যক্তিগত উদ্যোগ, নাকি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।এখন অভিজিত দীপকের সামনে মূল প্রশ্ন, তিনি কি এতদিন যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করেছেন, সেই ব্যবস্থার অংশ হবেন, নাকি আন্দোলনকেন্দ্রিক অবস্থান ধরে রাখবেন।[BANGVIEWS-POST:3934]তিনি প্রস্তাব গ্রহণ করলে ককরোচ জনতা পার্টির আন্দোলন সরাসরি নির্বাচনী রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে। আর প্রত্যাখ্যান করলে প্রচলিত রাজনীতির বাইরে থেকে আন্দোলনের পথেই থাকার বার্তা আরও শক্তিশালী হবে।রাজনৈতিক অঙ্গনে এখন অপেক্ষা অভিজিত দীপকের পরবর্তী ঘোষণার দিকে।

বিজেপি জোটে যোগ দেওয়ার প্রস্তাব, নতুন মোড়ে অভিজিত দীপকের রাজনীতি