ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই কোনো দল বা গোষ্ঠীর একক অর্জন নয়: ববি হাজ্জাজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর একক অর্জন নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার মতে, বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং আকাঙ্ক্ষার মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থান গড়ে উঠেছিল। তাই এর একক মালিকানা কোনো পক্ষকে নিতে দেওয়া উচিত নয়।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয়, প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহকে শুধু একটি নির্দিষ্ট আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে এর সামগ্রিক তাৎপর্য বোঝা সম্ভব হবে না। বিভিন্ন দাবি ও প্রত্যাশা নিয়ে শুরু হওয়া আন্দোলনগুলো একপর্যায়ে বৃহত্তর গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, কেউ চাকরিসংক্রান্ত দাবি নিয়ে, কেউ গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, আবার কেউ অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে রাজপথে নেমেছিলেন। দাবি ও অবস্থানে ভিন্নতা থাকলেও শেষ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় জনগণের অধিকার, মর্যাদা ও প্রত্যাশা নিশ্চিত করার প্রশ্নে একটি অভিন্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মতো জাতীয় অর্জনকে একসময় রাজনৈতিক মালিকানার মধ্যে সীমাবদ্ধ করার প্রবণতা দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও যেন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী একই ধরনের একক মালিকানার দাবি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তরুণদের দায়িত্বের প্রসঙ্গ তুলে ববি হাজ্জাজ বলেন, শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়েই নাগরিকের দায়িত্ব শেষ হয়ে যায় না। সরকার গঠনের পর সেই সরকারকে জবাবদিহির মধ্যে রাখাও নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছেন কি না, তা নিয়ে প্রশ্ন করা এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তরুণদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।

ট্যাগ : ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জুলাই কোনো দল বা গোষ্ঠীর একক অর্জন নয়: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর একক অর্জন নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার মতে, বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং আকাঙ্ক্ষার মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থান গড়ে উঠেছিল। তাই এর একক মালিকানা কোনো পক্ষকে নিতে দেওয়া উচিত নয়।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয়, প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহকে শুধু একটি নির্দিষ্ট আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে এর সামগ্রিক তাৎপর্য বোঝা সম্ভব হবে না। বিভিন্ন দাবি ও প্রত্যাশা নিয়ে শুরু হওয়া আন্দোলনগুলো একপর্যায়ে বৃহত্তর গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, কেউ চাকরিসংক্রান্ত দাবি নিয়ে, কেউ গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, আবার কেউ অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে রাজপথে নেমেছিলেন। দাবি ও অবস্থানে ভিন্নতা থাকলেও শেষ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় জনগণের অধিকার, মর্যাদা ও প্রত্যাশা নিশ্চিত করার প্রশ্নে একটি অভিন্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মতো জাতীয় অর্জনকে একসময় রাজনৈতিক মালিকানার মধ্যে সীমাবদ্ধ করার প্রবণতা দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও যেন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী একই ধরনের একক মালিকানার দাবি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তরুণদের দায়িত্বের প্রসঙ্গ তুলে ববি হাজ্জাজ বলেন, শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়েই নাগরিকের দায়িত্ব শেষ হয়ে যায় না। সরকার গঠনের পর সেই সরকারকে জবাবদিহির মধ্যে রাখাও নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছেন কি না, তা নিয়ে প্রশ্ন করা এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তরুণদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ