ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাক খাতকে আরও পরিবেশবান্ধব করতে নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে নেদারল্যান্ডসের সঙ্গে সার্কুলার অর্থনীতি বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে টেক্সটাইল খাতে সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং সবুজ শিল্পায়নে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে।

সোমবার (১৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করা হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নেদারল্যান্ডসের পক্ষে দেশটির ক্লাইমেট অ্যান্ড গ্রিন গ্রোথ বিষয়ক মন্ত্রী স্টিয়েন্তে ভ্যান ভেল্ডহোভেন এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক টেক্সটাইল শিল্পে টেকসই উৎপাদন ও সার্কুলার অর্থনীতির গুরুত্ব দ্রুত বাড়ছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পরিবেশবান্ধব উৎপাদনের দিকে আরও গুরুত্ব দিতে হবে।

তার মতে, নতুন এই সমঝোতা বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতের সবুজ রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পানি ব্যবস্থাপনা, কৃষি ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার। নতুন সমঝোতার মাধ্যমে টেকসই শিল্প উন্নয়নেও দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে।

নেদারল্যান্ডসের মন্ত্রী স্টিয়েন্তে ভ্যান ভেল্ডহোভেন বলেন, সার্কুলার অর্থনীতিতে কার্যকরভাবে রূপান্তরের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে পুরো সরবরাহ শৃঙ্খলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি সমঝোতার আওতায় নির্ধারিত অগ্রাধিকারমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ নেদারল্যান্ডস বাণিজ্য মন্ত্রণালয় টেক্সটাইল খাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পোশাক খাতকে আরও পরিবেশবান্ধব করতে নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে নেদারল্যান্ডসের সঙ্গে সার্কুলার অর্থনীতি বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে টেক্সটাইল খাতে সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং সবুজ শিল্পায়নে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে।

সোমবার (১৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করা হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নেদারল্যান্ডসের পক্ষে দেশটির ক্লাইমেট অ্যান্ড গ্রিন গ্রোথ বিষয়ক মন্ত্রী স্টিয়েন্তে ভ্যান ভেল্ডহোভেন এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক টেক্সটাইল শিল্পে টেকসই উৎপাদন ও সার্কুলার অর্থনীতির গুরুত্ব দ্রুত বাড়ছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পরিবেশবান্ধব উৎপাদনের দিকে আরও গুরুত্ব দিতে হবে।

তার মতে, নতুন এই সমঝোতা বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতের সবুজ রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পানি ব্যবস্থাপনা, কৃষি ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার। নতুন সমঝোতার মাধ্যমে টেকসই শিল্প উন্নয়নেও দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে।

নেদারল্যান্ডসের মন্ত্রী স্টিয়েন্তে ভ্যান ভেল্ডহোভেন বলেন, সার্কুলার অর্থনীতিতে কার্যকরভাবে রূপান্তরের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে পুরো সরবরাহ শৃঙ্খলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি সমঝোতার আওতায় নির্ধারিত অগ্রাধিকারমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ