রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. জুয়েল মিয়া (৪৮) ও মো. ইচ্ছা মিয়া (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীন ৮ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর থেকে ফায়দাবাদগামী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের কসাইবাড়ি এপিবিএন-৩ নম্বর গেটের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মো. ইচ্ছা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ