রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৬টি মামলা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ৭১ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
নিয়মিত অভিযানের সময় পুলিশ একটি তলোয়ার, একটি চাপাতি, রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি, একটি রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ