ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আপসের পর গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

আপসের পর গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ছবি: সংগৃহীত
ফলো করুন

শ্বশুরের সঙ্গে আপস মীমাংসা হলেও দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে একই মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ হাজির হয়ে আপসের বিষয়টি জানিয়ে হলফনামা দেন। তিনি গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিনে মুক্তি পেলে তার কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসা হয়েছে। সেই আপসের ভিত্তিতে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। শুনানিতে বাদী নিজেই উপস্থিত হয়ে জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন।

এর আগে, দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদাকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার তদন্তে পুলিশ আদালতকে জানিয়েছিল, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা একটি কক্ষে থাকতেন। দ্বিতীয় স্ত্রী মরিয়মকে কখনো কখনো পাশের বারান্দায় রাত কাটাতে হতো বলেও তদন্তসংশ্লিষ্ট তথ্য আদালতে উপস্থাপন করা হয়। মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন তার বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদাসহ আরও একজনকে আসামি করা হয়।

মরিয়মের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আদালতের পরবর্তী আদেশের মাধ্যমে গাজী নজরুল ইসলামের জামিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

ট্যাগ : গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপসের পর গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শ্বশুরের সঙ্গে আপস মীমাংসা হলেও দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে একই মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ হাজির হয়ে আপসের বিষয়টি জানিয়ে হলফনামা দেন। তিনি গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিনে মুক্তি পেলে তার কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসা হয়েছে। সেই আপসের ভিত্তিতে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। শুনানিতে বাদী নিজেই উপস্থিত হয়ে জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন।

এর আগে, দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদাকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার তদন্তে পুলিশ আদালতকে জানিয়েছিল, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা একটি কক্ষে থাকতেন। দ্বিতীয় স্ত্রী মরিয়মকে কখনো কখনো পাশের বারান্দায় রাত কাটাতে হতো বলেও তদন্তসংশ্লিষ্ট তথ্য আদালতে উপস্থাপন করা হয়। মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন তার বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদাসহ আরও একজনকে আসামি করা হয়।

মরিয়মের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আদালতের পরবর্তী আদেশের মাধ্যমে গাজী নজরুল ইসলামের জামিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ