ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব

ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব
ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘদিনের প্রচলিত ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বর্তমান সরকার পুরোপুরি বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও তার কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী।

তিনি বলেন, অতীতে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হলে তাকে নিয়ে দীর্ঘ সময় ধরে প্রশংসা ও বন্দনা করা হতো। কিন্তু বর্তমান সরকার সেই স্তুতির রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে।

সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সালেহ শিবলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নতুন সরকারের প্রথম ১০০ দিনকে ‘হানিমুন পিরিয়ড’ হিসেবে বিবেচনা করা হয়। তবে কোনো সরকারি পরিকল্পনার বাস্তবায়ন ও তার প্রাথমিক ফলাফল পেতে সাধারণত অন্তত ছয় মাস সময় প্রয়োজন। জনগণের সরকার হিসেবে নাগরিকদের কাছে দায়বদ্ধতা এবং তাদের জানার অধিকার নিশ্চিত করতেই ১৮০ দিনের মাথায় সরকারের কাজের হিসাব তুলে ধরা হয়েছে।

সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের ৩১ দফা ধরে ধরে বাস্তবায়ন করা বর্তমান সরকারের অন্যতম বড় অর্জন। অতীতে নির্বাচনী প্রতিশ্রুতি এভাবে ধারাবাহিকভাবে বাস্তবায়নের নজির খুব একটা দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতিকেও সরকারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর হাম ও রুবেলার টিকাদান নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার দায় বর্তমান সরকারের না হলেও প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সন্তান ও স্বজনহারা পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রক্ষমতায় থাকলে নাগরিকদের প্রতি সরকারের দায় রয়েছে, এই উপলব্ধি থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সালেহ শিবলী আরও বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য। যেখানে রাষ্ট্রের প্রতি যেমন নাগরিকদের দায়িত্ব থাকবে, তেমনি নাগরিকদের প্রতিও রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে। রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে এবং নাগরিকরাও রাষ্ট্রের প্রতি নিজেদের দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : সালেহ শিবলী প্রধানমন্ত্রীর প্রেস সচিব বর্তমান সরকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘদিনের প্রচলিত ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বর্তমান সরকার পুরোপুরি বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও তার কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী।

তিনি বলেন, অতীতে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হলে তাকে নিয়ে দীর্ঘ সময় ধরে প্রশংসা ও বন্দনা করা হতো। কিন্তু বর্তমান সরকার সেই স্তুতির রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে।

সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সালেহ শিবলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নতুন সরকারের প্রথম ১০০ দিনকে ‘হানিমুন পিরিয়ড’ হিসেবে বিবেচনা করা হয়। তবে কোনো সরকারি পরিকল্পনার বাস্তবায়ন ও তার প্রাথমিক ফলাফল পেতে সাধারণত অন্তত ছয় মাস সময় প্রয়োজন। জনগণের সরকার হিসেবে নাগরিকদের কাছে দায়বদ্ধতা এবং তাদের জানার অধিকার নিশ্চিত করতেই ১৮০ দিনের মাথায় সরকারের কাজের হিসাব তুলে ধরা হয়েছে।

সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের ৩১ দফা ধরে ধরে বাস্তবায়ন করা বর্তমান সরকারের অন্যতম বড় অর্জন। অতীতে নির্বাচনী প্রতিশ্রুতি এভাবে ধারাবাহিকভাবে বাস্তবায়নের নজির খুব একটা দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতিকেও সরকারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর হাম ও রুবেলার টিকাদান নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার দায় বর্তমান সরকারের না হলেও প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সন্তান ও স্বজনহারা পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রক্ষমতায় থাকলে নাগরিকদের প্রতি সরকারের দায় রয়েছে, এই উপলব্ধি থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সালেহ শিবলী আরও বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য। যেখানে রাষ্ট্রের প্রতি যেমন নাগরিকদের দায়িত্ব থাকবে, তেমনি নাগরিকদের প্রতিও রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে। রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে এবং নাগরিকরাও রাষ্ট্রের প্রতি নিজেদের দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ