ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব

দীর্ঘদিনের প্রচলিত ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বর্তমান সরকার পুরোপুরি বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও তার কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী।তিনি বলেন, অতীতে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হলে তাকে নিয়ে দীর্ঘ সময় ধরে প্রশংসা ও বন্দনা করা হতো। কিন্তু বর্তমান সরকার সেই স্তুতির রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে।সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।[BANGVIEWS-POST:3853]সালেহ শিবলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নতুন সরকারের প্রথম ১০০ দিনকে ‘হানিমুন পিরিয়ড’ হিসেবে বিবেচনা করা হয়। তবে কোনো সরকারি পরিকল্পনার বাস্তবায়ন ও তার প্রাথমিক ফলাফল পেতে সাধারণত অন্তত ছয় মাস সময় প্রয়োজন। জনগণের সরকার হিসেবে নাগরিকদের কাছে দায়বদ্ধতা এবং তাদের জানার অধিকার নিশ্চিত করতেই ১৮০ দিনের মাথায় সরকারের কাজের হিসাব তুলে ধরা হয়েছে।সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের ৩১ দফা ধরে ধরে বাস্তবায়ন করা বর্তমান সরকারের অন্যতম বড় অর্জন। অতীতে নির্বাচনী প্রতিশ্রুতি এভাবে ধারাবাহিকভাবে বাস্তবায়নের নজির খুব একটা দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতিকেও সরকারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর হাম ও রুবেলার টিকাদান নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার দায় বর্তমান সরকারের না হলেও প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সন্তান ও স্বজনহারা পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রক্ষমতায় থাকলে নাগরিকদের প্রতি সরকারের দায় রয়েছে, এই উপলব্ধি থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:3852]সালেহ শিবলী আরও বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য। যেখানে রাষ্ট্রের প্রতি যেমন নাগরিকদের দায়িত্ব থাকবে, তেমনি নাগরিকদের প্রতিও রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে। রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে এবং নাগরিকরাও রাষ্ট্রের প্রতি নিজেদের দায়িত্ব পালন করবে।মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব