ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের
ছবি: সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহড়ার অতিরিক্ত ব্যয় এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়ার অংশ না নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি এ নির্দেশ দিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ১০ দিনের উলচি ফ্রিডম শিল্ড মহড়া পুরোপুরি বাতিল করার মতো সময় আর নেই। তবে তিনি পেন্টাগনকে মহড়ার পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াগুলো অত্যন্ত ব্যয়বহুল। একই সঙ্গে এসব মহড়া উত্তর কোরিয়ার কাছে অপ্রয়োজনীয় ও বৈরী বার্তা পাঠায় বলেও মন্তব্য করেন তিনি।

বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়া ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এতে দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮ হাজার সেনা অংশ নেওয়ার কথা রয়েছে। মহড়ায় ড্রোন মোকাবিলা, জিপিএস সংকেত বাধাগ্রস্ত হওয়ার পরিস্থিতি এবং সাইবার হামলা মোকাবিলার মতো বিভিন্ন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ট্রাম্পের নির্দেশের পরও নির্ধারিত সময় অনুযায়ী সোমবার মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। এ বিষয়ে তারা ট্রাম্পের মন্তব্যের ওপর কোনো প্রতিক্রিয়া জানায়নি।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া নিয়ে ট্রাম্পের আপত্তি নতুন নয়। তাঁর প্রথম মেয়াদেও এসব মহড়াকে ব্যয়বহুল ও উসকানিমূলক বলে সমালোচনা করেছিলেন তিনি।

এদিকে উত্তর কোরিয়া নিয়মিতই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। পিয়ংইয়ংয়ের দাবি, এসব মহড়া তাদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ।

মহড়ার আগে চলতি মাসে উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিসর কমানোর সিদ্ধান্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হতে পারে।

তবে মহড়া কমানোর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টায় যোগ দেওয়ার প্রস্তাব দক্ষিণ কোরিয়া প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প সামরিক মহড়া দক্ষিণ কোরিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহড়ার অতিরিক্ত ব্যয় এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়ার অংশ না নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি এ নির্দেশ দিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ১০ দিনের উলচি ফ্রিডম শিল্ড মহড়া পুরোপুরি বাতিল করার মতো সময় আর নেই। তবে তিনি পেন্টাগনকে মহড়ার পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াগুলো অত্যন্ত ব্যয়বহুল। একই সঙ্গে এসব মহড়া উত্তর কোরিয়ার কাছে অপ্রয়োজনীয় ও বৈরী বার্তা পাঠায় বলেও মন্তব্য করেন তিনি।

বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়া ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এতে দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮ হাজার সেনা অংশ নেওয়ার কথা রয়েছে। মহড়ায় ড্রোন মোকাবিলা, জিপিএস সংকেত বাধাগ্রস্ত হওয়ার পরিস্থিতি এবং সাইবার হামলা মোকাবিলার মতো বিভিন্ন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ট্রাম্পের নির্দেশের পরও নির্ধারিত সময় অনুযায়ী সোমবার মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। এ বিষয়ে তারা ট্রাম্পের মন্তব্যের ওপর কোনো প্রতিক্রিয়া জানায়নি।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া নিয়ে ট্রাম্পের আপত্তি নতুন নয়। তাঁর প্রথম মেয়াদেও এসব মহড়াকে ব্যয়বহুল ও উসকানিমূলক বলে সমালোচনা করেছিলেন তিনি।

এদিকে উত্তর কোরিয়া নিয়মিতই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। পিয়ংইয়ংয়ের দাবি, এসব মহড়া তাদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ।

মহড়ার আগে চলতি মাসে উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিসর কমানোর সিদ্ধান্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হতে পারে।

তবে মহড়া কমানোর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টায় যোগ দেওয়ার প্রস্তাব দক্ষিণ কোরিয়া প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ