ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহড়ার অতিরিক্ত ব্যয় এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়ার অংশ না নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি এ নির্দেশ দিয়েছেন।রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ১০ দিনের উলচি ফ্রিডম শিল্ড মহড়া পুরোপুরি বাতিল করার মতো সময় আর নেই। তবে তিনি পেন্টাগনকে মহড়ার পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।[BANGVIEWS-POST:3848]ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াগুলো অত্যন্ত ব্যয়বহুল। একই সঙ্গে এসব মহড়া উত্তর কোরিয়ার কাছে অপ্রয়োজনীয় ও বৈরী বার্তা পাঠায় বলেও মন্তব্য করেন তিনি।বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়া ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এতে দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮ হাজার সেনা অংশ নেওয়ার কথা রয়েছে। মহড়ায় ড্রোন মোকাবিলা, জিপিএস সংকেত বাধাগ্রস্ত হওয়ার পরিস্থিতি এবং সাইবার হামলা মোকাবিলার মতো বিভিন্ন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।তবে ট্রাম্পের নির্দেশের পরও নির্ধারিত সময় অনুযায়ী সোমবার মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। এ বিষয়ে তারা ট্রাম্পের মন্তব্যের ওপর কোনো প্রতিক্রিয়া জানায়নি।দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া নিয়ে ট্রাম্পের আপত্তি নতুন নয়। তাঁর প্রথম মেয়াদেও এসব মহড়াকে ব্যয়বহুল ও উসকানিমূলক বলে সমালোচনা করেছিলেন তিনি।এদিকে উত্তর কোরিয়া নিয়মিতই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। পিয়ংইয়ংয়ের দাবি, এসব মহড়া তাদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ।মহড়ার আগে চলতি মাসে উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।[BANGVIEWS-POST:3847]বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিসর কমানোর সিদ্ধান্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হতে পারে।তবে মহড়া কমানোর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টায় যোগ দেওয়ার প্রস্তাব দক্ষিণ কোরিয়া প্রত্যাখ্যান করেছে।সূত্র: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের