ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়েমেনে হুথিদের অবস্থানে সরকারি বাহিনীর হামলা

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইয়েমেনি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আল-জাওফের বিভিন্ন এলাকায় হুথিদের ‘সমাবেশ ও ঘাঁটি’ লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

এর আগে মারিবসহ আরও কয়েকটি এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে সরকারি বাহিনী। গত কয়েক দিনে ইয়েমেনের একাধিক ফ্রন্টে দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। 

আল-জাওফে সাম্প্রতিক হামলার পাশাপাশি সরকারি বাহিনী হুথিদের নতুন আক্রমণের জবাবে মারিব, তাইজ ও আল-মাখাসহ বিভিন্ন এলাকায় পাল্টা অভিযান চালাচ্ছে। এতে ২০২২ সালের জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতির পর ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সম্প্রতি সতর্ক করে বলেছেন, ২০২২ সালের যুদ্ধবিরতির পর দেশটি আবার বড় আকারের যুদ্ধে জড়িয়ে পড়ার সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে তিনি সব পক্ষকে উত্তেজনা কমিয়ে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন। 

সাম্প্রতিক সংঘাতের মাত্রা বাড়ার মধ্যে হুথিরা ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের সমর্থিত এলাকাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও পাল্টা সামরিক অভিযান জোরদার করছে। ফলে দীর্ঘদিনের ইয়েমেন সংকট নতুন করে আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইয়েমেন হুতি আল-জাওফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের অবস্থানে সরকারি বাহিনীর হামলা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইয়েমেনি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আল-জাওফের বিভিন্ন এলাকায় হুথিদের ‘সমাবেশ ও ঘাঁটি’ লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

এর আগে মারিবসহ আরও কয়েকটি এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে সরকারি বাহিনী। গত কয়েক দিনে ইয়েমেনের একাধিক ফ্রন্টে দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। 

আল-জাওফে সাম্প্রতিক হামলার পাশাপাশি সরকারি বাহিনী হুথিদের নতুন আক্রমণের জবাবে মারিব, তাইজ ও আল-মাখাসহ বিভিন্ন এলাকায় পাল্টা অভিযান চালাচ্ছে। এতে ২০২২ সালের জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতির পর ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সম্প্রতি সতর্ক করে বলেছেন, ২০২২ সালের যুদ্ধবিরতির পর দেশটি আবার বড় আকারের যুদ্ধে জড়িয়ে পড়ার সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে তিনি সব পক্ষকে উত্তেজনা কমিয়ে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন। 

সাম্প্রতিক সংঘাতের মাত্রা বাড়ার মধ্যে হুথিরা ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের সমর্থিত এলাকাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও পাল্টা সামরিক অভিযান জোরদার করছে। ফলে দীর্ঘদিনের ইয়েমেন সংকট নতুন করে আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ