ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মস্কোতে বড় ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ১

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।

রোববার (১৬ আগস্ট) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ভোরোবিওভ জানান, মস্কোর দক্ষিণে পোডলস্ক এলাকায় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

হামলার অন্যতম লক্ষ্য ছিল রাশিয়ার বড় অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদাম। দোমোদেদোভো এলাকার কাছাকাছি বিভিন্ন স্থাপনাও ক্ষতির মুখে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কোলেদিনো এলাকায় ওয়াইল্ডবেরিজের গুদাম থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম কেনাবেচার কাজে ওয়াইল্ডবেরিজের প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছিল। রাশিয়ার সামরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত অর্থনৈতিক ও সরবরাহ অবকাঠামো দুর্বল করার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় দেশটির আকাশসীমায় বিপুলসংখ্যক ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করা হয়। মন্ত্রণালয়ের দাবি, বিভিন্ন অঞ্চলে প্রায় ৮২২টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

মস্কো অঞ্চলকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো বড় ড্রোন হামলাগুলোর একটি হিসেবে ঘটনাটিকে দেখা হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে দূরপাল্লার ড্রোনের ব্যবহার ক্রমেই বাড়ছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইউক্রেন রাশিয়া ড্রোন হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মস্কোতে বড় ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ১

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।

রোববার (১৬ আগস্ট) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ভোরোবিওভ জানান, মস্কোর দক্ষিণে পোডলস্ক এলাকায় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

হামলার অন্যতম লক্ষ্য ছিল রাশিয়ার বড় অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদাম। দোমোদেদোভো এলাকার কাছাকাছি বিভিন্ন স্থাপনাও ক্ষতির মুখে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কোলেদিনো এলাকায় ওয়াইল্ডবেরিজের গুদাম থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম কেনাবেচার কাজে ওয়াইল্ডবেরিজের প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছিল। রাশিয়ার সামরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত অর্থনৈতিক ও সরবরাহ অবকাঠামো দুর্বল করার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় দেশটির আকাশসীমায় বিপুলসংখ্যক ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করা হয়। মন্ত্রণালয়ের দাবি, বিভিন্ন অঞ্চলে প্রায় ৮২২টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

মস্কো অঞ্চলকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো বড় ড্রোন হামলাগুলোর একটি হিসেবে ঘটনাটিকে দেখা হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে দূরপাল্লার ড্রোনের ব্যবহার ক্রমেই বাড়ছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ