ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেল ইরান

ছবি: সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবসানে ইরানের দেওয়া প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পেয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের এই বার্তা ইরানি কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি এ তথ্য জানান।

মহাজেরানি বলেন, বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া বার্তা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সামনে তুলে ধরেছেন।

ইরান এর আগে যুদ্ধ বন্ধ এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছিল। প্রস্তাবটি কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে পৌঁছায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার অন্যতম বিষয় হলো প্রস্তাবের বিভিন্ন পদক্ষেপ কোন ক্রমে বাস্তবায়ন করা হবে। ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরবর্তী সময়ে আলোচনার কাঠামো এগিয়ে নেওয়ার বিষয় রয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, তেহরানের প্রস্তাব কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে এবং ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ছিল ইরান।

নতুন মার্কিন বার্তা পাওয়ার পর ইরানি নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় ঠিক কী শর্ত বা প্রস্তাব দেওয়া হয়েছে, তা ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য যুদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেল ইরান

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবসানে ইরানের দেওয়া প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পেয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের এই বার্তা ইরানি কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি এ তথ্য জানান।

মহাজেরানি বলেন, বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া বার্তা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সামনে তুলে ধরেছেন।

ইরান এর আগে যুদ্ধ বন্ধ এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছিল। প্রস্তাবটি কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে পৌঁছায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার অন্যতম বিষয় হলো প্রস্তাবের বিভিন্ন পদক্ষেপ কোন ক্রমে বাস্তবায়ন করা হবে। ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরবর্তী সময়ে আলোচনার কাঠামো এগিয়ে নেওয়ার বিষয় রয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, তেহরানের প্রস্তাব কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে এবং ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ছিল ইরান।

নতুন মার্কিন বার্তা পাওয়ার পর ইরানি নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় ঠিক কী শর্ত বা প্রস্তাব দেওয়া হয়েছে, তা ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ