ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘নিজের নিরাপত্তা নিয়ে ভাবুন’, ট্রাম্পকে ইরানি আইনপ্রণেতা

ছবি : সংগৃহিত
ফলো করুন

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। ট্রাম্পকে হরমুজের পরিবর্তে নিজের নিরাপত্তা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, “হরমুজ প্রণালি নিয়ে অবিরাম ধাপ্পাবাজি করার বদলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত- এর আগে যে তাকে কোন ফুড ট্রাকে লুকিয়ে থাকতে হয়?”

ইরানি আইনপ্রণেতার এই মন্তব্য এসেছে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর। ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণার বিষয়টি বিবেচনা করছেন তিনি।

আজিজির ‘ফুড ট্রাক’ মন্তব্যের পেছনে ট্রাম্পের সাম্প্রতিক একটি সফরের প্রসঙ্গ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ন্যাটো সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফরের সময় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কারণে ট্রাম্পকে একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করে এয়ার ফোর্স ওয়ান থেকে অন্য একটি সরকারি বিমানে নেওয়া হয়েছিল। সেই ঘটনার প্রতি ইঙ্গিত করেই ট্রাম্পকে কটাক্ষ করেছেন আজিজি।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের দাম, জাহাজের বীমা ব্যয় এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

হরমুজের নিরাপত্তা ও নৌ চলাচলে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান। অন্যদিকে সাম্প্রতিক সময়ে প্রণালিটি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য আরও কঠোর হয়েছে।

ট্রাম্পের মন্তব্য এবং এর জবাবে আজিজির কটাক্ষের মধ্য দিয়ে হরমুজকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের চলমান রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হলো।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‘নিজের নিরাপত্তা নিয়ে ভাবুন’, ট্রাম্পকে ইরানি আইনপ্রণেতা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। ট্রাম্পকে হরমুজের পরিবর্তে নিজের নিরাপত্তা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, “হরমুজ প্রণালি নিয়ে অবিরাম ধাপ্পাবাজি করার বদলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত- এর আগে যে তাকে কোন ফুড ট্রাকে লুকিয়ে থাকতে হয়?”

ইরানি আইনপ্রণেতার এই মন্তব্য এসেছে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর। ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণার বিষয়টি বিবেচনা করছেন তিনি।

আজিজির ‘ফুড ট্রাক’ মন্তব্যের পেছনে ট্রাম্পের সাম্প্রতিক একটি সফরের প্রসঙ্গ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ন্যাটো সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফরের সময় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কারণে ট্রাম্পকে একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করে এয়ার ফোর্স ওয়ান থেকে অন্য একটি সরকারি বিমানে নেওয়া হয়েছিল। সেই ঘটনার প্রতি ইঙ্গিত করেই ট্রাম্পকে কটাক্ষ করেছেন আজিজি।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের দাম, জাহাজের বীমা ব্যয় এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

হরমুজের নিরাপত্তা ও নৌ চলাচলে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান। অন্যদিকে সাম্প্রতিক সময়ে প্রণালিটি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য আরও কঠোর হয়েছে।

ট্রাম্পের মন্তব্য এবং এর জবাবে আজিজির কটাক্ষের মধ্য দিয়ে হরমুজকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের চলমান রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হলো।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ