ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে: ত্রাণমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুম কাঞ্চনে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, দিনাজপুর দেশের বড় জেলাগুলোর একটি। জেলার একটি বড় অংশ সীমান্তবর্তী হওয়ায় মাদক প্রবেশের ঝুঁকি রয়েছে। তার দাবি, বিগত সরকারের সময়ে সীমান্তপথে মাদক প্রবেশের কারণে দেশের যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মাদকের বিষয়ে সরকারের কোনো আপসের নীতি নেই। মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক কারবারি, গডফাদার, বিক্রেতা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

আইন নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. মো. গোলাম রসূল রাখি, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে: ত্রাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুম কাঞ্চনে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, দিনাজপুর দেশের বড় জেলাগুলোর একটি। জেলার একটি বড় অংশ সীমান্তবর্তী হওয়ায় মাদক প্রবেশের ঝুঁকি রয়েছে। তার দাবি, বিগত সরকারের সময়ে সীমান্তপথে মাদক প্রবেশের কারণে দেশের যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মাদকের বিষয়ে সরকারের কোনো আপসের নীতি নেই। মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক কারবারি, গডফাদার, বিক্রেতা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

আইন নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. মো. গোলাম রসূল রাখি, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ