ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪০৫ রান করেও ভারতের কাছে ৮ উইকেটে হারল ওয়েস্ট ইন্ডিজ

৪০৫ রান করেও ভারতের কাছে ৮ উইকেটে হারল ওয়েস্ট ইন্ডিজ
ছবি: সংগৃহীত
ফলো করুন

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক রান তাড়ার রেকর্ড গড়েছে ভারত। ক্যারিবীয়দের গড়া ৪০৫ রানের বিশাল লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে স্বাগতিকরা। অধিনায়ক শুভমান গিলের ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার সেঞ্চুরিতে ম্যাচটি একতরফাভাবে নিজেদের করে নেয় ভারত।

বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জঙ্গুর সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান সংগ্রহ করে তারা। ওয়ানডেতে এটিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করেও ম্যাচ জিততে পারেনি ক্যারিবীয় দল। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান করেও হারতে হয়েছিল তাদের। সেবার ৪১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ।

৪০৬ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে ভারত। উদ্বোধনী জুটিতেই রোহিত শর্মা ও শুভমান গিল ১৬১ বলে ২৫৫ রান যোগ করেন।

রোহিত ৭৫ বলে ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে আউট হন। তবে তার বিদায়ের পরও থামেনি গিলের ব্যাট।

ভারতীয় অধিনায়ক মাত্র ৬২ বলে নিজের ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর আরও আগ্রাসী ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।

গিল শেষ পর্যন্ত ১৩৩ বলে ২৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ২২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাটেই বড় লক্ষ্য সহজ করে ফেলে ভারত।

অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৬ রানের লক্ষ্য টপকে যায় ভারত।

ট্যাগ : ভারত ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


৪০৫ রান করেও ভারতের কাছে ৮ উইকেটে হারল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক রান তাড়ার রেকর্ড গড়েছে ভারত। ক্যারিবীয়দের গড়া ৪০৫ রানের বিশাল লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে স্বাগতিকরা। অধিনায়ক শুভমান গিলের ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার সেঞ্চুরিতে ম্যাচটি একতরফাভাবে নিজেদের করে নেয় ভারত।

বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জঙ্গুর সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান সংগ্রহ করে তারা। ওয়ানডেতে এটিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করেও ম্যাচ জিততে পারেনি ক্যারিবীয় দল। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান করেও হারতে হয়েছিল তাদের। সেবার ৪১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ।

৪০৬ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে ভারত। উদ্বোধনী জুটিতেই রোহিত শর্মা ও শুভমান গিল ১৬১ বলে ২৫৫ রান যোগ করেন।

রোহিত ৭৫ বলে ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে আউট হন। তবে তার বিদায়ের পরও থামেনি গিলের ব্যাট।

ভারতীয় অধিনায়ক মাত্র ৬২ বলে নিজের ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর আরও আগ্রাসী ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।

গিল শেষ পর্যন্ত ১৩৩ বলে ২৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ২২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাটেই বড় লক্ষ্য সহজ করে ফেলে ভারত।

অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৬ রানের লক্ষ্য টপকে যায় ভারত।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ