ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কুমিল্লায় চার স্তরের নিরাপত্তা

ফাইল ছবি
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহাসড়কের এই অংশে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও থাকবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন তিনি।

এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ওই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি কুমিল্লার বুড়িচং উপজেলার ১ হাজার ৭৭৮ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর যাতায়াতকে কেন্দ্র করে কুমিল্লা অংশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এ কাজে প্রায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, প্রধানমন্ত্রীর ফেনী যাওয়ার পথে কুমিল্লা অংশে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতির প্রস্তুতিও নেওয়া হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, রাস্তার দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লা ফেনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কুমিল্লায় চার স্তরের নিরাপত্তা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহাসড়কের এই অংশে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও থাকবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন তিনি।

এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ওই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি কুমিল্লার বুড়িচং উপজেলার ১ হাজার ৭৭৮ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর যাতায়াতকে কেন্দ্র করে কুমিল্লা অংশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এ কাজে প্রায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, প্রধানমন্ত্রীর ফেনী যাওয়ার পথে কুমিল্লা অংশে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতির প্রস্তুতিও নেওয়া হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, রাস্তার দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ