ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে সমঝোতায় ইরান-ওমান

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট নির্ধারণ নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। শনিবার (১৫ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই এ তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাঘায়েই জানান, প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। তবে কয়েকটি বিষয় এখনও চূড়ান্ত না হওয়ায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, চুক্তির খসড়া প্রণয়ন ও আলোচনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশসংশ্লিষ্ট কর্তৃপক্ষও আলোচনায় অংশ নিয়েছে। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হলে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হতে পারে।

ইরান ও ওমান হরমুজ প্রণালির দুই তীরে অবস্থিত। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা এই জলপথ আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও জ্বালানি পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়।

বাঘায়েই বলেন, ইরান ও ওমানের এই সমঝোতার লক্ষ্য দুই দেশের সার্বভৌম অধিকার বজায় রাখার পাশাপাশি হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা।

তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার বিষয়টি আঞ্চলিক সামরিক পরিস্থিতি ও চলমান বিধিনিষেধের ওপরও নির্ভর করছে বলে জানিয়েছেন ইরানি মুখপাত্র।

সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে ইরান ও ওমানের নতুন সমঝোতাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি ওমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে সমঝোতায় ইরান-ওমান

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট নির্ধারণ নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। শনিবার (১৫ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই এ তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাঘায়েই জানান, প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। তবে কয়েকটি বিষয় এখনও চূড়ান্ত না হওয়ায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, চুক্তির খসড়া প্রণয়ন ও আলোচনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশসংশ্লিষ্ট কর্তৃপক্ষও আলোচনায় অংশ নিয়েছে। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হলে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হতে পারে।

ইরান ও ওমান হরমুজ প্রণালির দুই তীরে অবস্থিত। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা এই জলপথ আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও জ্বালানি পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়।

বাঘায়েই বলেন, ইরান ও ওমানের এই সমঝোতার লক্ষ্য দুই দেশের সার্বভৌম অধিকার বজায় রাখার পাশাপাশি হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা।

তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার বিষয়টি আঞ্চলিক সামরিক পরিস্থিতি ও চলমান বিধিনিষেধের ওপরও নির্ভর করছে বলে জানিয়েছেন ইরানি মুখপাত্র।

সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে ইরান ও ওমানের নতুন সমঝোতাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ