ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ভুয়া তথ্য ও ভুল হিসাব থেকে সাবধান থাকুন।’

ফলো করুন

ভুয়া তথ্যের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র বারবার ভুল হিসাব করছে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র এবার আরো বড় ভুল করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তেহরানের নগর পরিষদের প্রকাশিত অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন (১৩ আগস্ট) জানিয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে আরাগচি বলেন, ‘ভুয়া তথ্য ও ভুল হিসাব থেকে সাবধান থাকুন।’

তিনি লেখেন, দুর্বল তথ্যের কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে একের পর এক ভুল হিসাব কষে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ তার স্পষ্ট উদাহরণ। এবার হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র আরো বড় একটি ভুল হিসাব করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া তথ্য। সাবধান থাকুন।’

বার্তার শেষে আরাকচি লেখেন, ‘আল্লাহ মহান, পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও মহান। আমরা ইরানিরা আল্লাহর ওপর ভরসা করি।’

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র ইসরাইল ইরান-ইসরাইল উত্তেজনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

‘ভুয়া তথ্য ও ভুল হিসাব থেকে সাবধান থাকুন।’

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ভুয়া তথ্যের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র বারবার ভুল হিসাব করছে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র এবার আরো বড় ভুল করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তেহরানের নগর পরিষদের প্রকাশিত অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন (১৩ আগস্ট) জানিয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে আরাগচি বলেন, ‘ভুয়া তথ্য ও ভুল হিসাব থেকে সাবধান থাকুন।’

তিনি লেখেন, দুর্বল তথ্যের কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে একের পর এক ভুল হিসাব কষে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ তার স্পষ্ট উদাহরণ। এবার হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র আরো বড় একটি ভুল হিসাব করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া তথ্য। সাবধান থাকুন।’

বার্তার শেষে আরাকচি লেখেন, ‘আল্লাহ মহান, পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও মহান। আমরা ইরানিরা আল্লাহর ওপর ভরসা করি।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ