ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মজুতের ১০ শতাংশ চান জেলেনস্কি

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুতের একটি অংশ ইউক্রেনকে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, প্রয়োজনীয় সংখ্যক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর পাওয়া গেলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে কিয়েভের।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গোলাবারুদের সংকটের কথা তুলে ধরেন।

তিনি জানান, রাশিয়ার ব্যালিস্টিক হামলা ঠেকাতে ইউক্রেনের যে পরিমাণ ইন্টারসেপ্টর প্রয়োজন, বর্তমানে তার মাত্র এক-দশমাংশ কিয়েভের হাতে রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর ইউক্রেনের কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমেছে। বিপরীতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে বলে দাবি করেন তিনি।

জেলেনস্কির মতে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুতের ১০ শতাংশ ইউক্রেন পেলে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় বড় ধরনের সক্ষমতা তৈরি হবে। এমনকি মার্কিন মজুতের ৫ শতাংশ পেলেও আসন্ন শীতকালে বেসামরিক মানুষের জীবন রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বেসামরিক হতাহতের সাম্প্রতিক পরিসংখ্যান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, ২০২২ সালের এপ্রিলের পর গত জুলাই ছিল ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস।

বিশ্বব্যাপী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের সরবরাহে চাপ তৈরি হওয়ায় ইউক্রেনের জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ সংগ্রহ কঠিন হয়ে পড়েছে বলেও জানান জেলেনস্কি। বিভিন্ন মিত্রদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে অতিরিক্ত ইন্টারসেপ্টর সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিয়েভ।

জেলেনস্কি আরও জানান, ইউক্রেনকে নিজস্বভাবে প্যাট্রিয়ট-সংশ্লিষ্ট সক্ষমতা তৈরির সুযোগ দেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এ পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ওয়াশিংটনের সহায়তা বাড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে কথা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য শান্তি আলোচনা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ডনবাসের অবশিষ্ট ইউক্রেনীয় নিয়ন্ত্রিত ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার শর্তে কোনো সমঝোতা কিয়েভের কাছে গ্রহণযোগ্য নয়।

একই সঙ্গে রাশিয়ার ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা নিয়েও সতর্ক করেন তিনি। পশ্চিমা মহলের কিছু মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করে জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেন, রাশিয়া ভবিষ্যতে ন্যাটোর ছোট কোনো বাল্টিক রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করতে পারে।

সূত্র: সিএনএন

ট্যাগ : ইউক্রেন রাশিয়া ভলোদিমির জেলেনস্কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মজুতের ১০ শতাংশ চান জেলেনস্কি

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুতের একটি অংশ ইউক্রেনকে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, প্রয়োজনীয় সংখ্যক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর পাওয়া গেলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে কিয়েভের।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গোলাবারুদের সংকটের কথা তুলে ধরেন।

তিনি জানান, রাশিয়ার ব্যালিস্টিক হামলা ঠেকাতে ইউক্রেনের যে পরিমাণ ইন্টারসেপ্টর প্রয়োজন, বর্তমানে তার মাত্র এক-দশমাংশ কিয়েভের হাতে রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর ইউক্রেনের কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমেছে। বিপরীতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে বলে দাবি করেন তিনি।

জেলেনস্কির মতে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুতের ১০ শতাংশ ইউক্রেন পেলে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় বড় ধরনের সক্ষমতা তৈরি হবে। এমনকি মার্কিন মজুতের ৫ শতাংশ পেলেও আসন্ন শীতকালে বেসামরিক মানুষের জীবন রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বেসামরিক হতাহতের সাম্প্রতিক পরিসংখ্যান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, ২০২২ সালের এপ্রিলের পর গত জুলাই ছিল ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস।

বিশ্বব্যাপী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের সরবরাহে চাপ তৈরি হওয়ায় ইউক্রেনের জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ সংগ্রহ কঠিন হয়ে পড়েছে বলেও জানান জেলেনস্কি। বিভিন্ন মিত্রদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে অতিরিক্ত ইন্টারসেপ্টর সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিয়েভ।

জেলেনস্কি আরও জানান, ইউক্রেনকে নিজস্বভাবে প্যাট্রিয়ট-সংশ্লিষ্ট সক্ষমতা তৈরির সুযোগ দেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এ পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ওয়াশিংটনের সহায়তা বাড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে কথা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য শান্তি আলোচনা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ডনবাসের অবশিষ্ট ইউক্রেনীয় নিয়ন্ত্রিত ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার শর্তে কোনো সমঝোতা কিয়েভের কাছে গ্রহণযোগ্য নয়।

একই সঙ্গে রাশিয়ার ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা নিয়েও সতর্ক করেন তিনি। পশ্চিমা মহলের কিছু মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করে জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেন, রাশিয়া ভবিষ্যতে ন্যাটোর ছোট কোনো বাল্টিক রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করতে পারে।

সূত্র: সিএনএন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ