ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রার্থিতা চূড়ান্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজই নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে সম্মতি জানিয়ে প্রয়োজনীয় অঙ্গীকারনামায়ও তিনি স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বর্তমান জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ফলে ভোটের সমীকরণে মির্জা ফখরুলের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলের বর্তমান তিনটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসবে। তিনি বর্তমানে বিএনপির মহাসচিব, সরকারের স্থানীয় সরকারমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য।

দল ও সরকারসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের আগেই তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব এবং বিএনপির মহাসচিবের পদ ছাড়তে পারেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনও শূন্য হবে। এরপর ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন হবে।

মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিএনপির মহাসচিব পদে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় পর্যায়ে দুটি নাম বেশি আলোচিত হচ্ছে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রের ধারণা, বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিলের আগে একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। পরে কাউন্সিলের মাধ্যমে স্থায়ী মহাসচিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। রুহুল কবির রিজভী সংসদ নির্বাচনে অংশ নেননি এবং মন্ত্রিসভাতেও নেই। এ কারণে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা নিয়েও দলের ভেতরে আলোচনা রয়েছে।

মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তাকে আনুষ্ঠানিকভাবে মহাসচিব করা হয়। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দীর্ঘদিন দেশের বাইরে থাকার সময়ে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থীও চূড়ান্ত হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্র ইতোমধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদে বিএনপির বড় সংখ্যাগরিষ্ঠতা মির্জা ফখরুলকে নির্বাচনী সমীকরণে এগিয়ে রেখেছে। তবে নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত হিসেবে ঘোষণা করার সুযোগ নেই।

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

ট্যাগ : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রার্থিতা চূড়ান্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজই নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে সম্মতি জানিয়ে প্রয়োজনীয় অঙ্গীকারনামায়ও তিনি স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বর্তমান জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ফলে ভোটের সমীকরণে মির্জা ফখরুলের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলের বর্তমান তিনটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসবে। তিনি বর্তমানে বিএনপির মহাসচিব, সরকারের স্থানীয় সরকারমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য।

দল ও সরকারসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের আগেই তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব এবং বিএনপির মহাসচিবের পদ ছাড়তে পারেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনও শূন্য হবে। এরপর ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন হবে।

মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিএনপির মহাসচিব পদে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় পর্যায়ে দুটি নাম বেশি আলোচিত হচ্ছে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রের ধারণা, বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিলের আগে একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। পরে কাউন্সিলের মাধ্যমে স্থায়ী মহাসচিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। রুহুল কবির রিজভী সংসদ নির্বাচনে অংশ নেননি এবং মন্ত্রিসভাতেও নেই। এ কারণে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা নিয়েও দলের ভেতরে আলোচনা রয়েছে।

মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তাকে আনুষ্ঠানিকভাবে মহাসচিব করা হয়। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দীর্ঘদিন দেশের বাইরে থাকার সময়ে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থীও চূড়ান্ত হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্র ইতোমধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদে বিএনপির বড় সংখ্যাগরিষ্ঠতা মির্জা ফখরুলকে নির্বাচনী সমীকরণে এগিয়ে রেখেছে। তবে নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত হিসেবে ঘোষণা করার সুযোগ নেই।

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ