ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১২ বছর পর রোমের মঞ্চে ফিরছেন জেমস

১২ বছর পর রোমের মঞ্চে ফিরছেন জেমস
ছবি : সংগৃহিত
ফলো করুন

দীর্ঘ ১২ বছর পর ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী ও নগরবাউল ব্যান্ডের জেমস। বহুল প্রতীক্ষিত এই আয়োজন ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

কনসার্ট সামনে রেখে বুধবার (১২ আগস্ট) বিকেলে রোমের একটি হোটেলে গেট-টুগেদার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে ইতালিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, পৃষ্ঠপোষক এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস। এক যুগ পর রোমে আবারও দর্শকদের সামনে গান গাওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। কনসার্টের প্রস্তুতি ও আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান এই রকশিল্পী।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুকেও স্মরণ করেন জেমস। একই সঙ্গে দেশের বাইরে থাকা বাংলাদেশি শ্রোতাদের দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা সংগীতের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন জেমস। নতুন প্রজন্মের শিল্পীরা বাংলা গান ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরবেন বলে প্রত্যাশা করেন তিনি।

এদিকে দীর্ঘ বিরতির পর রোমে জেমসের কনসার্টকে কেন্দ্র করে ইতালিতে বসবাসরত বাংলাদেশি সংগীতপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে।

ট্যাগ : রোম জেমস নগরবাউল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ বছর পর রোমের মঞ্চে ফিরছেন জেমস

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ ১২ বছর পর ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী ও নগরবাউল ব্যান্ডের জেমস। বহুল প্রতীক্ষিত এই আয়োজন ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

কনসার্ট সামনে রেখে বুধবার (১২ আগস্ট) বিকেলে রোমের একটি হোটেলে গেট-টুগেদার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে ইতালিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, পৃষ্ঠপোষক এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস। এক যুগ পর রোমে আবারও দর্শকদের সামনে গান গাওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। কনসার্টের প্রস্তুতি ও আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান এই রকশিল্পী।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুকেও স্মরণ করেন জেমস। একই সঙ্গে দেশের বাইরে থাকা বাংলাদেশি শ্রোতাদের দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা সংগীতের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন জেমস। নতুন প্রজন্মের শিল্পীরা বাংলা গান ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরবেন বলে প্রত্যাশা করেন তিনি।

এদিকে দীর্ঘ বিরতির পর রোমে জেমসের কনসার্টকে কেন্দ্র করে ইতালিতে বসবাসরত বাংলাদেশি সংগীতপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ