ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইতালিতে গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ইতালির রাজধানী রোমের দক্ষিণ-পূর্বে কোলেফেরো শহরের কাছে একটি গোলাবারুদ উৎপাদন কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বিস্ফোরণের শব্দ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা থেকে শোনা যায়। স্থানীয় কর্মকর্তারা জানান, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে দমকল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পরই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর শিল্পাঞ্চলটির ওপর ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়।কারখানাটি পরিচালনা করে কেএনডিএস অ্যামো ইতালি, যা ফ্রাঙ্কো-জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান কেএনডিএস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। কেএনডিএস জানিয়েছে, এখন পর্যন্ত বিস্ফোরণে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।[BANGVIEWS-POST:3701]কোলেফেরোর মেয়র জিউলিও কালামিতা সাংবাদিকদের জানান, গ্রীষ্মকালীন ছুটির কারণে কারখানাটি বন্ধ ছিল। ফলে বিস্ফোরণের সময় সেখানে কোনো কর্মী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। আগুনের অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণে আনতে কাজ চলছিল বলেও জানান তিনি।এক বিবৃতিতে কেএনডিএস জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ এবং দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।কেএনডিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওই কারখানায় স্থল ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাঝারি ও বড় ক্যালিবারের গোলাবারুদ উৎপাদন করা হয়। পাশাপাশি মহাকাশযানের উৎক্ষেপণযানে ব্যবহারের জন্য জ্বালানিও তৈরি করা হয়।এ ছাড়া ২০২৩ সালে ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার ১৫৫ মিলিমিটার গোলাবারুদ সরবরাহের কয়েকটি চুক্তির কাঠামোতেও প্রতিষ্ঠানটি অংশীদার ঠিকাদার হিসেবে যুক্ত ছিল।সূত্র : রয়টার্স

ইতালিতে গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ