ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৯৯তম অস্কারে বাংলাদেশের ছবি ‘রইদ’

৯৯তম অস্কারে বাংলাদেশের ছবি ‘রইদ’
ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। সিনেমাটি ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) অধীনে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি ছবিটি নির্বাচন করেছে।

সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএসের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্র হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

এবার অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে পাঠানোর জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়া ছবিগুলো হলো মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ কর্তৃপক্ষ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। এরপর বাকি চারটি চলচ্চিত্র পর্যালোচনা করে নির্বাচন কমিটি।

সার্বিক মূল্যায়ন ও গুণগত বিশ্লেষণের পর কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ‘রইদ’কে বেছে নেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ছবির পরিচালক, প্রযোজক ও সংশ্লিষ্ট কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছে কমিটি।

‘রইদ’ মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘হাওয়া’ মুক্তির পর দেশে-বিদেশে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছিল।

‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে সাধু ও তার মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে ঘিরে। তাদের সম্পর্ক, মানসিক টানাপোড়েন এবং জীবনের নানা জটিল বাস্তবতা সিনেমার গল্পে উঠে এসেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্র হিসেবে ‘রইদ’ এখন অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের পরবর্তী বাছাই প্রক্রিয়ায় অংশ নেবে। তবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া অস্কারের চূড়ান্ত মনোনয়ন নয়। পরবর্তী ধাপগুলো অতিক্রম করেই ছবিটিকে চূড়ান্ত মনোনয়নের জন্য জায়গা করে নিতে হবে।

ট্যাগ : অস্কার নাজিফা তুষি বাংলাদেশি সিনেমা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

৯৯তম অস্কারে বাংলাদেশের ছবি ‘রইদ’

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। সিনেমাটি ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) অধীনে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি ছবিটি নির্বাচন করেছে।

সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএসের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্র হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

এবার অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে পাঠানোর জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়া ছবিগুলো হলো মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ কর্তৃপক্ষ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। এরপর বাকি চারটি চলচ্চিত্র পর্যালোচনা করে নির্বাচন কমিটি।

সার্বিক মূল্যায়ন ও গুণগত বিশ্লেষণের পর কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ‘রইদ’কে বেছে নেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ছবির পরিচালক, প্রযোজক ও সংশ্লিষ্ট কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছে কমিটি।

‘রইদ’ মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘হাওয়া’ মুক্তির পর দেশে-বিদেশে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছিল।

‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে সাধু ও তার মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে ঘিরে। তাদের সম্পর্ক, মানসিক টানাপোড়েন এবং জীবনের নানা জটিল বাস্তবতা সিনেমার গল্পে উঠে এসেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্র হিসেবে ‘রইদ’ এখন অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের পরবর্তী বাছাই প্রক্রিয়ায় অংশ নেবে। তবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া অস্কারের চূড়ান্ত মনোনয়ন নয়। পরবর্তী ধাপগুলো অতিক্রম করেই ছবিটিকে চূড়ান্ত মনোনয়নের জন্য জায়গা করে নিতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ