ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পরিবারকে সময় দিতে হোয়াইট হাউস ছাড়ছেন ক্যারোলিন লেভিট

ছবি : সংগৃহিত
ফলো করুন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলিন লেভিট। চলতি আগস্ট মাসের শেষ দিকে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছোট দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেভিটকে তার সবচেয়ে আস্থাভাজন সহযোগীদের একজন হিসেবে উল্লেখ করেন। পরিবারের জন্য সময় দেওয়ার সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানান। প্রেস সেক্রেটারির পদ ছাড়লেও লেভিট ট্রাম্পের বাইরের পরামর্শক হিসেবে যুক্ত থাকবেন এবং রিপাবলিকান রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

২৮ বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তবে তার উত্তরসূরি কে হচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি।

গত মে মাসে স্বামী নিকোলাস রিচিও ও লেভিটের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তাদের দুই বছর বয়সী একটি ছেলেও রয়েছে। কন্যাসন্তানের জন্মের পর প্রায় সাত সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে গত মাসে কাজে ফেরেন তিনি।

নিজের বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে লেভিট বলেছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন তার জীবনের অন্যতম সম্মানজনক ও স্মরণীয় অভিজ্ঞতা। তবে একই সঙ্গে দুই ছোট সন্তানের মা হিসেবে দায়িত্ব এবং হোয়াইট হাউসের ব্যস্ত কর্মসূচির মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠেছিল।

লেভিট জানান, কাজে ফেরার পর তিনি উপলব্ধি করেন যে সন্তানদের যেভাবে সময় দিতে চান, প্রেস সেক্রেটারির দায়িত্বে থেকে তা সম্ভব হচ্ছে না। তাই পরিবারকে অগ্রাধিকার দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ট্রাম্পের সঙ্গে লেভিটের কাজের সম্পর্ক দীর্ঘদিনের। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সেক্রেটারি ও ভাষণ লেখক হিসেবে কাজ করেন। পরে রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হন। ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ডেমোক্র্যাট ক্রিস পাপ্পাসের কাছে পরাজিত হন।

এরপর ট্রাম্পপন্থী রাজনৈতিক সংগঠন মাগা ইনকরপোরেটেডের মুখপাত্র এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্পের জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন ইস্যুতে লেভিটের মতবিরোধও আলোচনায় এসেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সমর্থকদের কাছে তিনি ছিলেন জনপ্রিয় মুখ। ট্রাম্পের নীতি ও অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরার জন্য রক্ষণশীল মহলে প্রশংসাও পেয়েছেন তিনি।

লেভিটের বিদায়ের পর কে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হবেন, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি

ট্যাগ : যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরিবারকে সময় দিতে হোয়াইট হাউস ছাড়ছেন ক্যারোলিন লেভিট

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলিন লেভিট। চলতি আগস্ট মাসের শেষ দিকে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছোট দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেভিটকে তার সবচেয়ে আস্থাভাজন সহযোগীদের একজন হিসেবে উল্লেখ করেন। পরিবারের জন্য সময় দেওয়ার সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানান। প্রেস সেক্রেটারির পদ ছাড়লেও লেভিট ট্রাম্পের বাইরের পরামর্শক হিসেবে যুক্ত থাকবেন এবং রিপাবলিকান রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

২৮ বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তবে তার উত্তরসূরি কে হচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি।

গত মে মাসে স্বামী নিকোলাস রিচিও ও লেভিটের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তাদের দুই বছর বয়সী একটি ছেলেও রয়েছে। কন্যাসন্তানের জন্মের পর প্রায় সাত সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে গত মাসে কাজে ফেরেন তিনি।

নিজের বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে লেভিট বলেছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন তার জীবনের অন্যতম সম্মানজনক ও স্মরণীয় অভিজ্ঞতা। তবে একই সঙ্গে দুই ছোট সন্তানের মা হিসেবে দায়িত্ব এবং হোয়াইট হাউসের ব্যস্ত কর্মসূচির মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠেছিল।

লেভিট জানান, কাজে ফেরার পর তিনি উপলব্ধি করেন যে সন্তানদের যেভাবে সময় দিতে চান, প্রেস সেক্রেটারির দায়িত্বে থেকে তা সম্ভব হচ্ছে না। তাই পরিবারকে অগ্রাধিকার দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ট্রাম্পের সঙ্গে লেভিটের কাজের সম্পর্ক দীর্ঘদিনের। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সেক্রেটারি ও ভাষণ লেখক হিসেবে কাজ করেন। পরে রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হন। ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ডেমোক্র্যাট ক্রিস পাপ্পাসের কাছে পরাজিত হন।

এরপর ট্রাম্পপন্থী রাজনৈতিক সংগঠন মাগা ইনকরপোরেটেডের মুখপাত্র এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্পের জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন ইস্যুতে লেভিটের মতবিরোধও আলোচনায় এসেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সমর্থকদের কাছে তিনি ছিলেন জনপ্রিয় মুখ। ট্রাম্পের নীতি ও অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরার জন্য রক্ষণশীল মহলে প্রশংসাও পেয়েছেন তিনি।

লেভিটের বিদায়ের পর কে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হবেন, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ