ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘের প্রতি আস্থা ফেরাতে যে আহ্বান ইরানের

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতিসংঘের প্রতি বিশ্ববাসীর আস্থা পুনরুদ্ধার করতে হলে সংস্থাটির সনদে থাকা মৌলিক নীতি ও লক্ষ্য যথাযথভাবে অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে জাতিসংঘকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা বন্ধ এবং গুরুতর আন্তর্জাতিক অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের শুরুতে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান আরাগচি। জাতিসংঘ সনদের নীতি ও উদ্দেশ্য সমুন্নত রাখতে সাধারণ পরিষদের সভাপতির সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

আরাগচি আশা প্রকাশ করেন, খলিলুর রহমানের নেতৃত্বে সাধারণ পরিষদের কার্যক্রম পেশাদার, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পরিচালিত হবে।

জাতিসংঘের প্রতি আস্থা পুনরুদ্ধারের প্রসঙ্গ তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব সংস্থাটির ওপর আস্থা ফেরাতে হলে প্রথমে জাতিসংঘ সনদের মৌলিক নীতির লঙ্ঘন বন্ধ করা প্রয়োজন। বিশেষ করে রাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং সনদের ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলপ্রয়োগ থেকে বিরত থাকার নীতি অনুসরণের ওপর জোর দেন তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতা বন্ধেরও আহ্বান জানান আরাগচি। একই সঙ্গে গুরুতর আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দায়মুক্তির অবসান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আগ্রাসন, গণহত্যা ও যুদ্ধাপরাধের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের বিষয়ও তুলে ধরেন আরাগচি।

তার দাবি, পারমাণবিক আলোচনা চলার মধ্যেই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এ পদক্ষেপের পেছনে ‘জোর-জবরদস্তি ও আধিপত্যবাদী আচরণ’ ছাড়া কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি। নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন উপায়ে ইরানের ওপর চাপ অব্যাহত রয়েছে বলেও দাবি করেন আরাগচি।

হরমুজ প্রণালীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতির জন্যও তিনি একই ধরনের ‘আগ্রাসী ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডকে’ দায়ী করেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্তোষ প্রকাশ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। সাধারণ পরিষদের দায়িত্ব পালনের সময় সব সদস্য রাষ্ট্রের সঙ্গে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ

ট্যাগ : ইরান আব্বাস আরাগচি ড. খলিলুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের প্রতি আস্থা ফেরাতে যে আহ্বান ইরানের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের প্রতি বিশ্ববাসীর আস্থা পুনরুদ্ধার করতে হলে সংস্থাটির সনদে থাকা মৌলিক নীতি ও লক্ষ্য যথাযথভাবে অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে জাতিসংঘকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা বন্ধ এবং গুরুতর আন্তর্জাতিক অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের শুরুতে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান আরাগচি। জাতিসংঘ সনদের নীতি ও উদ্দেশ্য সমুন্নত রাখতে সাধারণ পরিষদের সভাপতির সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

আরাগচি আশা প্রকাশ করেন, খলিলুর রহমানের নেতৃত্বে সাধারণ পরিষদের কার্যক্রম পেশাদার, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পরিচালিত হবে।

জাতিসংঘের প্রতি আস্থা পুনরুদ্ধারের প্রসঙ্গ তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব সংস্থাটির ওপর আস্থা ফেরাতে হলে প্রথমে জাতিসংঘ সনদের মৌলিক নীতির লঙ্ঘন বন্ধ করা প্রয়োজন। বিশেষ করে রাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং সনদের ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলপ্রয়োগ থেকে বিরত থাকার নীতি অনুসরণের ওপর জোর দেন তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতা বন্ধেরও আহ্বান জানান আরাগচি। একই সঙ্গে গুরুতর আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দায়মুক্তির অবসান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আগ্রাসন, গণহত্যা ও যুদ্ধাপরাধের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের বিষয়ও তুলে ধরেন আরাগচি।

তার দাবি, পারমাণবিক আলোচনা চলার মধ্যেই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এ পদক্ষেপের পেছনে ‘জোর-জবরদস্তি ও আধিপত্যবাদী আচরণ’ ছাড়া কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি। নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন উপায়ে ইরানের ওপর চাপ অব্যাহত রয়েছে বলেও দাবি করেন আরাগচি।

হরমুজ প্রণালীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতির জন্যও তিনি একই ধরনের ‘আগ্রাসী ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডকে’ দায়ী করেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্তোষ প্রকাশ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। সাধারণ পরিষদের দায়িত্ব পালনের সময় সব সদস্য রাষ্ট্রের সঙ্গে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ