ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্দেশীয় অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা চান আইনমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

আন্তর্দেশীয় অপরাধ মোকাবিলায় কার্যকর জাতীয় উদ্যোগের পাশাপাশি দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত হচ্ছে এ আন্তর্জাতিক কংগ্রেস। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন আরও সুদৃঢ় করা, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ বাড়ানো, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং দেশের ফৌজদারি বিচারব্যবস্থাকে আধুনিক করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

দেশে চলমান বিচারিক সংস্কারের বিভিন্ন দিকও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেন আইনমন্ত্রী। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যতে উদ্ভূত আন্তর্দেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পর্যায়ে শক্তিশালী পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

আইনমন্ত্রী জানান, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এ সংস্কারের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি এবং দীর্ঘদিনের মামলাজট কমানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নাগরিকদের সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করা হবে।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) প্রতি পাঁচ বছর অন্তর আন্তর্জাতিক এ কংগ্রেস আয়োজন করে।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

ট্যাগ : জাতিসংঘ আইনমন্ত্রী আইন মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্দেশীয় অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা চান আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্দেশীয় অপরাধ মোকাবিলায় কার্যকর জাতীয় উদ্যোগের পাশাপাশি দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত হচ্ছে এ আন্তর্জাতিক কংগ্রেস। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন আরও সুদৃঢ় করা, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ বাড়ানো, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং দেশের ফৌজদারি বিচারব্যবস্থাকে আধুনিক করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

দেশে চলমান বিচারিক সংস্কারের বিভিন্ন দিকও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেন আইনমন্ত্রী। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যতে উদ্ভূত আন্তর্দেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পর্যায়ে শক্তিশালী পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

আইনমন্ত্রী জানান, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এ সংস্কারের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি এবং দীর্ঘদিনের মামলাজট কমানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নাগরিকদের সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করা হবে।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) প্রতি পাঁচ বছর অন্তর আন্তর্জাতিক এ কংগ্রেস আয়োজন করে।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ