ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাভারের মাঠে প্রেসার কুকার সদৃশ বস্তু ঘিরে বোমা আতঙ্ক

ছবি : সংগৃহিত
ফলো করুন

সাভারের বনগাঁও ইউনিয়নের একটি মাঠে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ বস্তু পাওয়ার পর এলাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বস্তুটি পরীক্ষা করতে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ড্রামটির ভেতরে একটি কোরআন শরিফ, কিছু জামাকাপড় এবং স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারের মতো একটি বস্তু দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, রাতের বেলায় তিন অজ্ঞাত ব্যক্তি সেখানে ড্রামটি রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানিয়েছেন, বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করবে।

পুলিশ বলছে, পরীক্ষা শেষ হওয়ার আগে প্রেসার কুকার সদৃশ বস্তুটিকে বিস্ফোরক বা বোমা হিসেবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বোমা ডিসপোজাল ইউনিটের পর্যবেক্ষণের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ : সাভার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারের মাঠে প্রেসার কুকার সদৃশ বস্তু ঘিরে বোমা আতঙ্ক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সাভারের বনগাঁও ইউনিয়নের একটি মাঠে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ বস্তু পাওয়ার পর এলাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বস্তুটি পরীক্ষা করতে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ড্রামটির ভেতরে একটি কোরআন শরিফ, কিছু জামাকাপড় এবং স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারের মতো একটি বস্তু দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, রাতের বেলায় তিন অজ্ঞাত ব্যক্তি সেখানে ড্রামটি রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানিয়েছেন, বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করবে।

পুলিশ বলছে, পরীক্ষা শেষ হওয়ার আগে প্রেসার কুকার সদৃশ বস্তুটিকে বিস্ফোরক বা বোমা হিসেবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বোমা ডিসপোজাল ইউনিটের পর্যবেক্ষণের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ