ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন নামিম ও নিরব। রামরাইল বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান দুই তরুণ। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এসআই আব্দুল বাতেন বলেন, দুর্ঘটনার পর কোন গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন নামিম ও নিরব। রামরাইল বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান দুই তরুণ। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এসআই আব্দুল বাতেন বলেন, দুর্ঘটনার পর কোন গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ