ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাইজেরিয়ায় বন্দুকযুদ্ধে ১০ পুলিশ ও ১৭ সন্দেহভাজন ডাকাত নিহত

ছবি : সংগৃহিত
ফলো করুন

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যে সশস্ত্র ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য এবং দুই বেসামরিক ব্যক্তি নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সোমবার রাতে সাকাবা স্থানীয় সরকার এলাকার রাফিন মাকুকুতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার নাইজেরিয়া পুলিশ বাহিনী নিহত সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন একটি সশস্ত্র দল কেব্বি ও প্রতিবেশী জামফারা রাজ্যের মধ্যে চলাচল করছিল। তাদের গতিরোধের চেষ্টা করলে পুলিশ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়।

নাইজেরিয়া পুলিশের জনসংযোগ কর্মকর্তা সিএসপি আনি ইনিয়েদু জানিয়েছেন, সংঘর্ষে ১০ পুলিশ সদস্য নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় দুই বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন।

পুলিশের দাবি, পাল্টা অভিযানে ১৭ জন সন্দেহভাজন সশস্ত্র ডাকাত নিহত হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।

নাইজেরিয়া পুলিশের মহাপরিদর্শক ওলাতুনজি দিসু নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে এসব সদস্য প্রাণ হারিয়েছেন এবং তাদের মৃত্যু পুলিশ বাহিনীর জন্য বড় ক্ষতি।

নিহত পুলিশ সদস্যদের মরদেহ কেব্বি রাজ্যের রাজধানী বিরনিন কেব্বিতে নেওয়া হয়েছে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেব্বি, জামফারা, সোকোতো ও কাটসিনাসহ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে অপহরণ, গ্রামে হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের অভিযোগ রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : নাইজেরিয়া কেব্বি বন্দুকযুদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নাইজেরিয়ায় বন্দুকযুদ্ধে ১০ পুলিশ ও ১৭ সন্দেহভাজন ডাকাত নিহত

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যে সশস্ত্র ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য এবং দুই বেসামরিক ব্যক্তি নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সোমবার রাতে সাকাবা স্থানীয় সরকার এলাকার রাফিন মাকুকুতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার নাইজেরিয়া পুলিশ বাহিনী নিহত সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন একটি সশস্ত্র দল কেব্বি ও প্রতিবেশী জামফারা রাজ্যের মধ্যে চলাচল করছিল। তাদের গতিরোধের চেষ্টা করলে পুলিশ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়।

নাইজেরিয়া পুলিশের জনসংযোগ কর্মকর্তা সিএসপি আনি ইনিয়েদু জানিয়েছেন, সংঘর্ষে ১০ পুলিশ সদস্য নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় দুই বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন।

পুলিশের দাবি, পাল্টা অভিযানে ১৭ জন সন্দেহভাজন সশস্ত্র ডাকাত নিহত হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।

নাইজেরিয়া পুলিশের মহাপরিদর্শক ওলাতুনজি দিসু নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে এসব সদস্য প্রাণ হারিয়েছেন এবং তাদের মৃত্যু পুলিশ বাহিনীর জন্য বড় ক্ষতি।

নিহত পুলিশ সদস্যদের মরদেহ কেব্বি রাজ্যের রাজধানী বিরনিন কেব্বিতে নেওয়া হয়েছে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেব্বি, জামফারা, সোকোতো ও কাটসিনাসহ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে অপহরণ, গ্রামে হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের অভিযোগ রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ