ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধময়মনসিংহ

ছবি : সংগৃহিত
ফলো করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেলপথে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে বুধবার (১২ আগস্ট) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটের দিকে মশাখালী এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রেনটি প্রায় এক ঘণ্টা সেখানে আটকে ছিল।

গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশনের অবস্থান। স্থানীয়দের দাবি, নতুন গঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য স্টেশনটি গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতি প্রয়োজন।

আন্দোলনকারীরা জানান, এ দাবিতে তারা গত ১০ থেকে ১২ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। স্থায়ী যাত্রাবিরতির বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে।

ট্যাগ : ময়মনসিংহ গফরগাঁও

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধময়মনসিংহ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেলপথে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে বুধবার (১২ আগস্ট) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটের দিকে মশাখালী এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রেনটি প্রায় এক ঘণ্টা সেখানে আটকে ছিল।

গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশনের অবস্থান। স্থানীয়দের দাবি, নতুন গঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য স্টেশনটি গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতি প্রয়োজন।

আন্দোলনকারীরা জানান, এ দাবিতে তারা গত ১০ থেকে ১২ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। স্থায়ী যাত্রাবিরতির বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ